রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাক সেনাপ্রধান মুনিরকে আমন্ত্রণ আমেরিকার

প্রকাশিত - ১৫ জুন, ২০২৫   ০৬:৫৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে আমেরিকায় আমন্ত্রণ জানানো হয়েছে, কয়েক দিন আগেই এই খবর ছড়িয়ে পড়েছিল। তবে এই খবরকে মিথ্যা বলে উ়ড়িয়ে দিল হোয়াইট হাউস। হোয়াইট হাউসের এক আধিকারিককে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই এই খবর জানিয়েছে। ওই আধিকারিক মুনিরকে আমেরিকায় আমন্ত্রণ সংক্রান্ত খবর উড়িয়ে দিয়ে বলেছেন, “এটা মিথ্যা। কোনও বিদেশি নেতাকেই আমন্ত্রণ করা হয়নি।

শনিবার ছিল আমেরিকার সেনা দিবস বা ‘আর্মি ডে’। ১৭৭৫ সালের ১৪ জুন আমেরিকায় আনুষ্ঠানিক ভাবে সেনাবাহিনী তৈরি করা হয়। তার পর থেকে প্রতি বছর ওই দিনটি সেনা দিবস হিসাবে পালিত হয় ওই দেশে। ঘটনাচক্রে, ১৪ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মদিনও। ওই বিশেষ দিনে পাক সেনাপ্রধান আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বলে খবর ছড়িয়ে পড়ে।

এই খবর ছড়ানোর পর ভারতেও রাজনৈতিক উত্তাপ তৈরি হয়। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে তোপ দেগে বিরোধী কংগ্রেস বিষয়টিকে কূটনৈতিক ব্যর্থতা হিসাবে দাবি করে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ সমাজমাধ্যমে লেখেন, “এই মানুষটিই (পাক সেনাপ্রধান) পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার আগে প্ররোচনামূলক মন্তব্য করেছিলেন। এখন প্রশ্ন হল, আমেরিকার মনোভাবটা ঠিক কী?” যদিও কেন্দ্রের শাসকদল বিজেপি কংগ্রেসের অভিযোগ অস্বীকার করে দাবি করে যে, ভুল খবর ছড়ানো হচ্ছে। দলের আইটি সেলের প্রধান অমিত মালবীয় বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরোধিতা করতে গিয়ে জয়রাম রমেশ মিথ্যা দাবি করছেন।”

মুনিরকে আমেরিকায় আমন্ত্রণ জানানো হয়েছে, এই খবর ছড়়িয়ে পড়ার পর পাকিস্তানের অন্দর থেকেও ক্ষোভের সুর শোনা যায়। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) জানায়, মুনির আমেরিকায় গেলে ওয়াশিংটনের পাক দূতাবাসের সামনে বিক্ষোভ কর্মসূচি করবে তারা। তবে সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে আমেরিকাই জানিয়ে দিল, মুনিরকে সেনা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।