রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩
ক্রিপ্টোর দৌলতেই বছরে আয় ৬০০ মিলিয়ন ডলার

‘লালে লাল’ ধনকুবের ট্রাম্প!

প্রকাশিত - ১৫ জুন, ২০২৫   ০৬:৫০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের নামের পাশে রয়েছে শিল্পপতি তকমা। দেশ চালানোর পাশাপাশি তিনি ব্যবসাও চালিয়ে যাচ্ছেন সমানতালে। সেইমতো ২০২৪ অর্থবর্ষে নিজের আয়ের হিসেব প্রকাশ্যে এনেছেন ডোনাল্ড ট্রাম্প। যেখানে দেখা যাচ্ছে গত অর্থবর্ষে ৬০০ মিলিয়ন ডলারের বেশি আয় করেছেন তিনি। এই আয়ের বেশিরভাগটাই এসেছে ক্রিপ্টোকারেন্সি থেকে। এছাড়াও গলফ ক্লাব, রিসর্টের ব্যবসায় রীতিমতো ফুলেফেঁপে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট।

গত ১৩ জুন নিজের আগের বিস্তারিত হিসেব তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট। ২৩৪ পাতার বিরাট এই আর্থিক হিসেবে তুলে ধরা হয়েছে কোন কোন খাতে কত পরিমাণ টাকা আয় করেছেন ট্রাম্প। সেখানেই দেখা যাচ্ছে, গত বছর তাঁর আয় হয়েছে ৬০০ মিলিয়ন ডলারের বেশি। এর পাশাপাশি সদ্য প্রকাশিত বার্ষিক রিপোর্ট অনুযায়ী তাঁর মোট সম্পদের পরিমাণ ১.৬ বিলিয়ন ডলার। রিপোর্ট অনুযায়ী, গত ৩২০ মিলিয়ন ডলার আয় করেছেন তাঁর নিজস্ব ক্রিপ্টোকারেন্সি ‘মিম’ প্রোজেক্ট। যদিও এখানে ট্রাম্পের সংস্থার শেয়ার কত তা স্পষ্ট করা হয়নি। পাশাপাশি ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়াল নামক ডিফাই প্রতিষ্ঠানের টোকেন বিক্রি থেকে ট্রাম্পের আয় হয়েছে ৫৭.৩৫ মিলিয়ন ডলার। তিনি ওই প্রকল্পে প্রায় ১৫.৭৫ মিলিয়ন গভর্নেন্স টোকেনের মালিক। সব মিলিয়ে বিশেষজ্ঞদের দাবি, ক্রিপ্টোর দুনিয়ায় আয়ের নিরিখে এক বিরাট লাফ দিয়েছে ট্রাম্প ও তাঁর পরিবার।

শুধু তাই নয়, আমেরিকায় ট্রাম্পের গলফ কোর্স, হোটেল ও রেস্তোরাঁ থেকে ট্রাম্প আয় করেছেন ২১৭.৭ মিলিয়ন ডলার। ফ্লোরিডায় তাঁর তিনটি গলফ রিসর্ট থেকে আয় হয়েছে মোট ১০০ মিলিয়ন ডলার। ন্যাশনাল ডোরাল থেকে ট্রাম্পের আয় ১১০.৪ বিলিয়ন। বিদেশে ট্রাম্পের সংস্থার আয়ও নেহাত কম নয়। লাইসেন্স ফি বাবদ ভিয়েতনামের একটি রিয়েল এস্টেট প্রকল্প থেকে তাঁর আয় ৫ মিলিয়ন, দুবাই থেকে ১৬ মিলিয়ন, ভারত থেকেও ১০ মিলিয়ন ডলার আয় করেছেন তিনি। এছাড়া, ট্রাম্প ওয়াচেস, ট্রাম্প স্নিকার্স অ্যান্ড ফ্রেগনেন্স, দ্য গ্রিনউড বাইবেল-এর মতো নিজস্ব ব্র্যান্ড থেকে তাঁর যথাক্রমে আয় ২.৮, ২.৫ ও ১.৩ মিলিয়ন ডলার। এমনকী ডিজিটাল পণ্যের দিক থেকে এনএফটি ট্রেডিং কার্ড থেকে ট্রাম্পের আয় ১.১৬ মিলিয়ন।

এদিকে ট্রাম্পের এহেন বিপুল আয় নিয়ে মার্কিন রাজনীতিতে বিতর্কও বেড়েছে। অভিযোগ উঠছে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর তাঁর বাণিজ্যিক সাম্রাজ্য ফুলেফেঁপে উঠেছে। ব্যবসা পরিচালনার দায়িত্ব ট্রাম্প নিজের সন্তানদের হাতে দিলেও আয়ের সুবিধাভোগী এখনো ট্রাম্প নিজেই। যার জেরে বিতর্ক আরও বেড়েছে। হোয়াইট হাউসের তরফে এখনও কোনও মন্তব্য না করা হলেও। আমেরিকার গণতন্ত্রের জন্য এই ঘটনাকে উদ্বেগজনক হিসেবে দেখছেন বিরোধীরা।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।