রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজাবাসীর বেদনা কি বুঝবে ইসরায়েলিরা?

প্রকাশিত - ১৫ জুন, ২০২৫   ০৬:৪৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ইসরায়েলে ইরানের সাম্প্রতিক পাল্টা হামলায় এ পর্যন্ত অন্তত ১০ জন নিহত হয়েছেন, গুঁড়িয়ে গেছে একাধিক ভবন ও স্থাপনা। সেখানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ফলে সৃষ্ট ধ্বংসস্তূপের চিত্র অনেকেই গাজার যুদ্ধবিধ্বস্ত দৃশ্যের সঙ্গে তুলনা করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, ইসরায়েলের কয়েকটি শহরে হওয়া হামলায় বেশ কিছু ভবন সম্পূর্ণ ধসে গেছে, ধুলোর কুয়াশায় আচ্ছন্ন পুরো এলাকা, হতভম্ব বাসিন্দারা খালি চোখে তাকিয়ে রয়েছেন ধ্বংসস্তূপের দিকে, অনেকেই আশ্রয় নিয়েছেন ভূগর্ভস্থ বাঙ্কারে।

নেটিজেনরা বলছেন, ইসরায়েল যেভাবে গাজা উপত্যকার ঘরবাড়ি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিল, এখন অনেক ইসরায়েলিই হয়তো প্রথমবারের মতো বুঝতে পারছে কীভাবে ঘর হারানো, নিরাপত্তাহীনতা ও আশ্রয়হীনতার তীব্র অভিজ্ঞতা একজন সাধারণ মানুষের কাছে জীবনের অর্থটাই পাল্টে দিতে পারে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলের ভয়াবহ আগ্রাসনে এ পর্যন্ত অন্তত ৫৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা ১ লাখ ২৬ হাজারের বেশি। এছাড়া, নিখোঁজ রয়েছেন আরও হাজার হাজার মানুষ, যাদের জীবিত থাকার সম্ভাবনা নেই বলেই ধরে নেওয়া হয়। জাতিসংঘের হিসাব বলছে, চলমান ইসরায়েলি আগ্রাসনে গাজার অন্তত ১৮ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যাদের অনেকে বহুবার স্থানান্তরিত হতে বাধ্য হয়েছে। এখন, ইরানি হামলার পর ইসরায়েলের কিছু শহরে আশ্রয়কেন্দ্রগুলোতে উপচে পড়ছে আতঙ্কিত নাগরিকদের ভিড়। তারা এখন দিন কাটাচ্ছেন অনিশ্চয়তায় ভরা এক অচেনা জীবনে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই গাজার ধ্বংসাবশেষ আর এখনকার ইসরায়েলি শহরের ছবিগুলোর পাশে পাশে মিলিয়ে দিচ্ছেন। একজন ফিলিস্তিনি সাংবাদিক লিখেছেন, বাচ্চারা যখন ধুলোমাখা খালি ভবনের মধ্যে কাঁদে, তখনই যুদ্ধ বাস্তব মনে হয়। গাজার শিশুদের কান্না কি এখন ইসরায়েলের নাগরিকরা শুনতে পাচ্ছেন?


 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।