রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের পূর্ণাঙ্গ সময়সূচি

প্রকাশিত - ১৫ জুন, ২০২৫   ০৬:১৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা  অনলাইন : তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। ইতোমধ্যে টেস্ট স্কোয়াড পৌঁছে গেছে গলে। আর সাদা বলের দল ঢাকায় ঘাম ঝরাচ্ছে বৃষ্টিকে উপেক্ষা করেই।

নতুন হেড কোচ ফিল সিমন্সের অধীনে দেশের কোচদের সাথে মিলেই চলছে প্রস্তুতি। শুধু ব্যাট-বলের অনুশীলনই নয়, রয়েছে রাতের আলোয় বিশেষ সেশন। আবার উইকেট বুঝে নেওয়ার জন্য চট্টগ্রামে নির্ধারিত হয়েছে দুটি প্রস্তুতি ম্যাচ।

অন্যদিকে গলে অনুশীলন শুরু করেছে টেস্ট দল। মঙ্গলবার থেকে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। তার আগে চলুন দেখে নিই টেস্ট, টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের সময়সূচি।

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের পূর্ণাঙ্গ সূচি:

টেস্ট সিরিজ:
প্রথম টেস্ট: ১৭-২১ জুন, গল (সকাল ১০টা ৩০ মিনিট)।
দ্বিতীয় টেস্ট: ২৫-২৯ জুন, কলম্বো (সকাল ১০টা ৩০ মিনিট)।

ওয়ানডে সিরিজ:
প্রথম ওয়ানডে: ০২ জুলাই, কলম্বো (বিকেল ৩টা)।
দ্বিতীয় ওয়ানডে: ০৫ জুলাই, কলম্বো (বিকেল ৩টা)।
তৃতীয় ওয়ানডে: ০৮ জুলাই, পাল্লেকেলে (বিকেল ৩টা)। 

টি-টোয়েন্টি সিরিজ:
প্রথম টি-টোয়েন্টি: ১০ জুলাই, পাল্লেকেলে (সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।
দ্বিতীয় টি-টোয়েন্টি: ১৩ জুলাই, ডাম্বুলা (সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।
তৃতীয় টি-টোয়েন্টি: ১৬ জুলাই, (সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।  

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।