রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

আবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

প্রকাশিত - ১৫ জুন, ২০২৫   ০৫:১৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা  অনলাইন : ইরান থেকে ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নতুন করে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলে ছোড়ার খবর জানিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশজুড়ে বেশ কয়েকটি এলাকায় সতর্কতা সাইরেন বেজে উঠেছে। ইসরায়েলের বিমানবাহিনী হামলা প্রতিহত করা এবং যেখানে প্রয়োজন হমকি ঠেকাতে পাল্টা হামলার জন্য অভিযান চালাচ্ছে।

ইসরায়েলের নাগরিকদেরকে সেনাবাহিনীর দেওয়া নির্দেশনা অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে। ওদিকে ইরানের রাজধানী তেহরানও আরও বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে।গত শুক্রবার (১৩ জুন) ইরানের বিরুদ্ধে সবচেয়ে বড় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। তাদের দাবি, ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা হারায়, সেই লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছে।

দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা এখনও চলছে। এ হামলায় উভয়পক্ষেই বেসামরিক নাগরিক নিহতের ঘটনা ঘটেছে। শনিবার রাতে ইসরায়েলে ইরানের হামলায় অন্তত ১০ জন নিহত হয়। অন্যদিকে, ইরানে ইসরায়েলের হামলায় ইরানি গণমাধ্যমের তথ্যানুযায়ী শনিবার মধ্যদুপুরের মধ্যে নিহত হয়েছে ১২৮ জন এবং আহত হয়েছে প্রায় ৯০০ জন।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইসরায়েলের হামলা চলতে থাকলে তাদেরকে আরও কঠোর জবাব দেওয়া হবে।ওদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও বলেছেন, ইরানের হামলায় ইসরায়েলি নাগরিকদের মৃত্যুর জন্য তেহরানকে চরম মূল্য দিতে হবে।দুই পক্ষের হামলা পাল্টা হামলা রোববার তৃতীয় দিনে গড়ানোর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, দুইপক্ষের উচিত একটি চুক্তি করা।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।