রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের তফসিল ঘোষণা কখন, যা বললেন সিইসি

প্রকাশিত - ১৫ জুন, ২০২৫   ০৪:৪৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা  অনলাইন : সরকারের সঙ্গে আলোচনা করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।তিনি বলেছেন, ভোটের তারিখ নির্ধারণ হলে এর দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। রোববার (১৫ জুন) দুপুরে আসন্ন জাতীয় নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, তফসিলের আগে ১৮ বছর যাদের হয়ে যাবে তাদের সবাই ভোট দিতে পারবে, এমন উদ্যোগ নেবে কমিশন।

এ ছাড়া ২০২৬ সালের ২ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে তাদের ভোটে অন্তর্ভুক্ত করতে হলে জানুয়ারির আগে তফসিল চায় না ইসি।সিইসি বলেন, কখন ভোট হবে সেটা সরকারের বিষয়। এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) কোনো ক্লিয়ারেন্স পায়নি। তবে জাতীয় নির্বাচন যখনই হোক ইসি প্রস্তুত।এ নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করা হবে। সরকারের সঙ্গে আলোচনা করেই ভোটের তারিখ নির্ধারণ করা হবে। তবে কবে নাগাদ এই আলোচনা হবে, তা এখনো ঠিক করা হয়নি।

নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, কারো হুকুমে বা কারো নির্দেশনায় কাজ করবে না ইসি। কোনো দলের পক্ষ হয়ে কাজ করা হবে না। ভোটের বাক্স লুট করে কেউ নিয়ে যাবে, এমন স্বপ্ন দিবাস্বপ্ন হবে। এটা এবার হতে দেবে না কমিশন। ভোটের বাক্স লুটের সুযোগ এবার কেউ পাবে না। এ এম এম নাসির উদ্দিন বলেন, ভোট সন্ত্রাসীদের জন্য দুঃসংবাদ। ভোট সন্ত্রাসী করলে কেউ ছাড় পাবে না। ভোট সন্ত্রাসীদের ব্যাপারে জিরো টলারেন্স থাকবে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।