রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর জেলা বিএনপির ৮টি ইউনিটে উপজেলা ও পৌর কমিটি ঘোষণা

প্রকাশিত - ১৫ জুন, ২০২৫   ০৪:২২ পিএম
webnews24

২৪ ঘণ্টা  অনলাইন : গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা, কালিয়াকৈর পৌর সভা, শ্রীপুর উপজেলা, শ্রীপুর পৌর, গাজীপুর সদর উপজেলা, কালিগঞ্জ উপজেলা, কালীগঞ্জ পৌর ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।  শনিবার (১৪ জুন) এসব কমিটি ঘোষণা করা হয়।  

নতুন কমিটি ঘোষণা প্রসঙ্গে গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী  বলেন, আমরা গাজীপুর জেলার ৮টি ইউনিট উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করেছি। বিগত ১৬/১৭ বছরে দলের জন্য যাদের ত্যাগ-তিতিক্ষা ও শ্রম দিয়েছেন তাদেরকেই রাখা হয়েছে। যারা ক্লিন ইমেজের ভবিষ্যতে ভোটের মাঠে ধানের শীষের কান্ডারী  হতে পারবেন, বিএনপিকে সমৃদ্ধ করতে পারবেন তাদেরকে কমিটিতে রাখার চেষ্টা করেছি আমরা। 

তিনি বলেন, আহ্বায়ক কমিটিগুলোতে হয়তো সবাইকে সুযোগ দেওয়া সম্ভব হয়নি। যারা দলের প্রতি শ্রদ্ধাশীল, যারা দলের জন্য জেল-জুলুমের শিকার হয়েছেন  পূর্ণাঙ্গ কমিটিতে সবাইকে কমিটিতে রাখা হবে। 

তিনি  আরও বলেন, কালিয়াকৈরসহ গাজীপুর জেলার নবগঠিত প্রত্যেকটি আহ্বায়ক কমিটির নেতারা দলের জন্য নিবেদিত প্রাণ। তারা ভবিষ্যতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করবে। যারা কমিটিতে সুযোগ পাননি তারা দলের জন্য কাজ করে যাবেন। পূর্ণাঙ্গ কমিটিতে সবাইকে সুযোগ দেওয়া হবে।

শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপি 

মো. আব্দুল মোতালেব মন্ডলকে আহবায়ক এবং খায়রুল কবির মন্ডল আজাদকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে এক নম্বর নাম্বার সদস্য হিসেবে আছেন ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু। 

এছাড়া মো. হুমায়ুন কবির সরকারকে আহ্বায়ক এবং বিল্লাল হোসেন ব্যাপারিকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক গঠন করা হয়েছে।  এতে মাওলানা এস এম রুহুল আমিনকে এক নম্বর সদস্য করা হয়েছে। 

কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি 

মো. নুরুল ইসলাম সিকদারকে আহবায়ক, এম আনোয়ার হোসেনকে সদস্য সচিব এবং চৌধুরী তানভীর আহমদ সিদ্দিকীকে সম্মানিত সদস্য করে ৪১ সদস্য বিশিষ্ট কালিয়াকৈর উপজেলা  বিএনপি আহবাক কমিটি গঠন করা হয়েছে। সদস্য হিসেবে আরও আছেন কাজী সাইয়েদুল আলম বাবুল,  ব্যারিস্টার চৌধুরী  আহমদ সিদ্দিকী,  মো. লতিফসহ ৪১ জন।

এছাড়া মো. মাসুদ সরকারকে আহবায়ক, মো. মহসিন উজ্জামানকে সদস্য সচিব এবং হুমায়ুন কবির খানকে এক নম্বর সদস্য করে ৪১ সদস্য বিশিষ্ট কালিয়াকৈর পৌর আহব্বাক কমিটি গঠন করা হয়েছে। 

কালিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আহবায় কমিটি 

মাস্টার হুমায়ুন কবিরকে আহবায়ক ,খালেকুজ্জামান বাবলুকে সদস্য সচিব এবং এ কে এম ফজলুল হক মিলনকে সম্মানিত সদস্য কালিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 

এছাড়া মো.হোসেন আরমানকে আহ্বায়ক,ইব্রাহিম প্রধানকে সদস্য সচিব এবং অ্যাডভোকেট মোস্তফা কামালকে এক নম্বর সদস্য করে ৪১ সদস্য বিশিষ্ট কালিগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 

গাজীপুর সদর উপজেলা 

মো. আবু তাহের মুসুল্লীকে অহ্বায়ক, আবু বক্কর সিদ্দিককে সদস্য সচিব এবং জয়নাল আবদীন রিজভীকে এক নম্বর সদস্য করে গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
 
কাপাসিয়া উপজেলা

শাহ রিয়াজুল হান্নানকে আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরাকে সদস্য সচিব এবং মমতাজ উদ্দীন রেনুকে ১ নম্বর সদস্য করে কাপাশিয়া বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সদস্য হিসেবে আরও আছেন,  আফজাল হোসেন বেপারী, আজগর হোসেন খান, রাশেদুল হক, সাখোয়াত হোসেন সেলিম, ফ.শ এমদাদুল হোসেন প্রমুখ।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।