রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সপাটে জবাব মোটু বিপাশার

প্রকাশিত - ১৪ জুন, ২০২৫   ০৭:৩৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : সমাজমাধ্যমে কটাক্ষের শিকার বিপাশা বসু। কারণ, ‘জিসম’ বা ‘রাজ়’ ছবির কৃষ্ণা আবেদনময়ী অভিনেত্রীর শরীরে মেদ জমেছে। মা হওয়ার পর স্বাভাবিক নিয়মেই তাঁর চেহারাতে এসেছে বদল। দ্রুত ওজন কমিয়ে ফেলার জন্য কোনও পদক্ষেপ করেননি তিনি। বরং নিজের চেহারার গড়ন নিয়ে স্বচ্ছন্দ বিপাশা। কিন্তু রাস্তায় প্রসাধনহীন বেরিয়ে ছবিশিকারিদের ক্যামেরায় ধরা পড়তেই নেটাগরিকদের বাঁকা মন্তব্য ধেয়ে এসেছে তাঁর দিকে। সমাজমাধ্যম ভরে গিয়েছে ব্যঙ্গাত্মক ভিডিয়োয়। অবশেষে নীরবতা ভাঙলেন বাঙালি অভিনেত্রী। সমস্ত কটাক্ষের জবাব দিলেন সপাটে।

নেটপ্রভাবী শ্বেতা বিজয় নায়ার সমাজমাধ্যমে একটি রিল ভিডিয়ো ভাগ করে নেন। সন্তানধারণের পর বিপাশার মতোই মহিলাদের চেহারার গঠনের জন্য কী পরিমাণ সমালোচনার মুখে পড়তে হয়, তা তুলে ধরা হয় সেই ভিডিয়োতে। সেখানেই বিপাশা মন্তব্য করেন, “আপনি বিষয়টা স্পষ্ট করে বলেছেন। ধন্যবাদ। আশা করছি মানবজাতি এমনই নিম্নমানের এবং অগভীর থেকে যাবে না। কোনও একটা সময় আসবে, তখন এই মানবজাতি হয়তো মহিলাদের অসংখ্য ভূমিকার জন্য হাততালি দেবে। এই আশা রাখি।”

সমাজমাধ্যমের কটাক্ষ কি প্রভাব ফেলেছে বিপাশার উপর? অভিনেত্রী বলেন, “আমি সাংঘাতিক রকমের আত্মবিশ্বাসী একজন মহিলা। আমার সঙ্গী ও পরিবারও আমার সঙ্গে রয়েছে। তাঁরা যথেষ্ট প্রগতিশীল। তাই এই মিম আর ট্রোলিং আমাকে কোনও ভাবেই প্রভাবিত করতে পারবে না। এই সব কটাক্ষ কোনও ভাবেই বলে দিতে পারবে না, আমি আসলে কে।”

কিন্তু এই কটাক্ষগুলিই সমাজের প্রতিনিধিত্ব করে বলে মনে করেন বিপাশা। তিনি বলেন, “এই কটাক্ষগুলি বিরক্তিকর। কারণ এগুলি বুঝিয়ে দেয় মহিলাদের প্রতি সমাজের ভাবনাচিন্তা কেমন। আমার জায়গায় অন্য কোনও মহিলা থাকলে তিনি হয়তো এইগুলি দেখে ভেঙে পড়তেই পারতেন। তবে মহিলারা যদি মহিলাদের উৎসাহ দিতে থাকেন এবং পাশে থাকেন, তা হলে এগিয়ে যেতে এই মহিলাদের কেউ বাধা দিতে পারবে না।”
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।