রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

এবার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সকে হুমকি দিল ইরান

প্রকাশিত - ১৪ জুন, ২০২৫   ০৪:২৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ইসরায়েলকে সহায়তার ব্যাপারে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সকে সতর্ক করেছে ইরান। বলা হয়েছে, ইসরায়েলকে লক্ষ্য করে চালানো ইরানি হামলা প্রতিহত করতে সাহায্য করলে তাদের এই অঞ্চলে থাকা ঘাঁটি ও জাহাজ লক্ষ্যবস্তু করা হবে। ইরান সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, যদি কোনো দেশ ইরানের হামলা প্রতিহত করতে ইসরায়েলকে সহায়তা করে, তবে সেই দেশের পারস্য উপসাগরীয় ঘাঁটিসহ আঞ্চলিক সব সামরিক স্থাপনা, জাহাজ ও নৌবাহিনীর ওপর আঘাত হানা হবে।

এই হুঁশিয়ারি এমন এক সময়ে দেওয়া হলো যখন মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেন, যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের দিকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সহায়তা করেছে। ইসরায়েলের নজিরবিহীন হামলার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে তেহরান ব্যাপক প্রতিশোধমূলক হামলা চালায়। যদিও যুক্তরাজ্যের কোনো সক্রিয় সামরিক সহায়তার প্রমাণ পাওয়া যায়নি, তবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।

এমন পরিস্থিতিতে ব্রিটিশ সরকার তেহরানে তাদের দূতাবাস কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং সম্ভাব্য প্রতিশোধের আশঙ্কায় নজরদারি জোরদার করেছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও কানাডা তেহরানে তাদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত অন্তত তিনজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। এই হামলা ছিল ইসরায়েলের চলমান সামরিক অভিযানের জবাবে। ইরান জানিয়েছে, ইসরায়েল তাদের বিভিন্ন শহর, সামরিক ঘাঁটি ও পরমাণু স্থাপনায় একের পর এক হামলা চালিয়ে অন্তত ৭৮ জনকে হত্যা করেছে, যাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। আহত হয়েছে আরও ৩২০ জনের বেশি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।