২৪ ঘণ্টা অনলাইন : ফরিদপুর সদর উপজেলার কোমরপুর এলাকায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে থানায় এজাহার দায়ের করেছেন এক নারী। গত ১২ জুন ফরিদপুর কোতোয়ালী থানায় তিনি এজাহারটি দায়ের করেন। ভুক্তভোগী নাজমা আক্তার, যিনি মৃত খন্দকার সফিউজ্জামানের স্ত্রী, এজাহারে অভিযোগ করেন—পূর্ব শত্রুতার জেরে ৬ জুন (শুক্রবার) দিবাগত রাতে খন্দকার সাদিক রেজা আরিফ, খন্দকার সাব্বির রেজা তারেক, খন্দকার আইদুজ্জামান রাব্বি ওরফে রাব্বি খন্দকার, জাহিদ শেখসহ অজ্ঞাত আরও ২০-২৫ জন ব্যক্তি তার বাড়িতে অনধিকার প্রবেশ করে হামলা চালান।
এজাহারে তিনি উল্লেখ করেন, হামলার সময় বাড়ির দেখভাল করছিলেন শাকিব শেখ। তাকে মারধর করলে তিনি প্রাণভয়ে পালিয়ে যান। এরপর অভিযুক্তরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে ঘরে ঢুকে ভাঙচুর চালায়। খাটের তোষকের নিচে রাখা দেড় লাখ টাকা, ১১টি সিসি ক্যামেরা, টেলিভিশন, চেয়ার, টেবিল, ও তৈজসপত্রসহ প্রায় ১.৫ থেকে ২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও জানান, এর আগেও গত বছরের ২০ মে তারিখে তার ছোট ছেলেকে কুপিয়ে জখম করে আসামিরা। সে ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল (মামলা নং: ৮৯/২০২৩), যার তদন্ত এখনও চলছে। নাজমা আক্তারের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে অভিযুক্তদের অন্যতম খন্দকার সাদিক রেজা আরিফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। এজাহারের বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কবির আহমেদ বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। সত্যতা মিললে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।