রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

পুকুরে কাচের বাড়ি বানাচ্ছেন পরীমণি

প্রকাশিত - ১২ জুন, ২০২৫   ০৫:২৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন :  ঢাকাই সিনেমার আলোচিত ও লাস্যময়ী তারকা পরীমণি যেন নিজের জীবনের প্রতিটি অধ্যায়কে একেকটি রঙিন উৎসবে রূপ দিতে জানেন। গ্ল্যামারাস শুটিং ফ্লোর কিংবা এফডিসির আলোঝলমলে আঙিনা-সবকিছুকে আনন্দে কাটাতে পছন্দ করেন। তিনি এখন খুঁজে নিচ্ছেন জীবনের আসল আনন্দ গ্রামে, প্রকৃতির কোলে।

এই ঈদুল আজহাও তার ব্যতিক্রম হয়নি। পরী এবারও সময় কাটালেন পিরোজপুরের প্রত্যন্ত গ্রামে, প্রিয় নানাবাড়িতে। গাছের ডালে দোল খাওয়া থেকে শুরু করে পুকুরে জলকেলি—সব মিলিয়ে যেন শহরের কোলাহল থেকে পালিয়ে এক ফ্যান্টাসি জগতে ঢুকে পড়েছেন তিনি। আর সেখানেই দিয়েছেন এক অভিনব ঘোষণা—নিজের শৈশবের প্রিয় পুকুরের ওপরই বানাবেন কাচের বাড়ি!

পরীমণির ভাষায়, “এখানেই আমার সমস্ত শৈশব! এখানে আসলেই আমি ছোটবেলায় ফিরে যাই। কয়েকদিন পর এই পুকুরটা থাকবে না। এখানে একটা কাচের বাড়ি বানাব, ইনশাআল্লাহ।”

এই ঘোষণার সঙ্গে পরী তার পুকুরে সাঁতার কাটার একটি ভিডিও পোস্ট করলে, মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। অনুরাগীদের কৌতূহল ও উত্তেজনা এখন কাচের সেই স্বপ্নবাড়ি ঘিরেই। কেউ কেউ একে পরীর ‘জলমহল’ বলছেন, কেউবা বলছেন-‘স্বপ্নের রাজপ্রাসাদ’। বাংলাদেশের শোবিজ ইতিহাসে এ ধরনের ঘোষণা সত্যিই ব্যতিক্রমী।

এক সময় ঈদুল আজহায় এফডিসিতে গরু কোরবানি দিয়ে শত শত মানুষের মাঝে মাংস বিলিয়ে দিতেন পরীমণি। সেটা ছিল তারকা হওয়ার আরেক রূপ। তবে সময়ের সঙ্গে বদলে গেছে পরীও। জীবনে এসেছে প্রেম, বিয়ে, বিচ্ছেদ, মাতৃত্ব, জেলখানা—এবং হারানো এক প্রিয় নানার শোক। সবকিছুকে ছাপিয়ে এখন পরীমণি একজন ‘সিঙ্গেল মাদার’, যিনি দুই সন্তানকে ঘিরেই খুঁজে নিচ্ছেন জীবনের মানে।

সোশ্যাল মিডিয়ায় তিনি এখনো অগণিত ভক্তের ভালোবাসায় জড়িয়ে। আর এবার, সেই ভালোবাসার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে একটি ‘কাচের বাড়ি’। যার নীচে থাকবে শৈশবস্মৃতির পুকুরের জল, আর ভিতরে থাকবে সময় ছুঁয়ে যাওয়া এক পরীমণির গল্প।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।