রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান খামেনির

প্রকাশিত - ০৪ জুন, ২০২৫   ০৫:৩৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইউরেনিয়াম সমৃদ্ধ শতভাগ বন্ধ করার ব্যাপারে মার্কিন দাবি প্রত্যাখ্যান করেছেন। বুধবার টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি ঘোষণা দিয়েছেন। শনিবার ওমান ইরানের কাছে একটি নতুন পারমাণবিক চুক্তির জন্য মার্কিন প্রস্তাব পেশ করেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের পাঁচ দফা আলোচনার পর, বেশ কয়েকটি কঠিন বিষয় রয়ে গেছে। এগুলোর মধ্যে রয়েছে ইরানের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বজায় রাখার উপর জোর দেওয়া এবং তেহরানের পারমাণবিক বোমার সম্ভাব্য কাঁচামাল - অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের সম্পূর্ণ বিদ্যমান মজুদ বিদেশে পাঠাতে অস্বীকৃতি।

ইরানের সব বিষয়ে চূড়ান্ত বক্তব্য রাখার অধিকারী খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করার বিষয়ে কিছুই বলেননি। তবে তিনি বলেছেন, “মার্কিন প্রস্তাব আমাদের জাতির আত্মনির্ভরতার বিশ্বাস এবং আমরা পারি নীতির বিরোধিতা করে।” তিনি বলেছেন, “ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়া একটি বিশাল পারমাণবিক শিল্প অকার্যকর এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের জানা উচিত যে পারমাণবিক শিল্প রক্ষায় ইরানকে তার মূল লক্ষ্য অর্জন থেকে কেউ বিরত রাখতে পারবে না।”

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ক্ষমতা ছাড়া বিশাল পারমাণবিক শিল্প কেন অকেজো তার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “আমাদের বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি সরবরাহের জন্য যদি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে না পারি তাহলে এই প্রযুক্তির অধিকারী এমন কারো কাছে আমাদের হাত পাততে হবে যারা আমাদের নিজস্ব তেল সম্পদ থাকা সত্ত্বেও বলে যে আমাদের তেল শোধনাগার থাকার কিংবা পেট্রোল উৎপাদনের অধিকার থাকতে পারবে না। তারা চায় আমাদেরকে অবশ্যই সেইসব দেশের ইচ্ছা অনুযায়ী পেট্রোল কিনতে হবে।” 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।