রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সালথায় বৃষ্টিতে ব্রিজ ভেঙে পড়েছে

প্রকাশিত - ০৪ জুন, ২০২৫   ১১:২৫ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ফরিদপুরের সালথায় একটি জনগুরুত্বপূর্ণ একটি ব্রিজ ভেঙে পড়েছে। ফলে যানচলাচল বন্ধ। দুর্ভোগের চরমে সাধারণ মানুষ। ৩ জুন  রাত ৩টার দিকে উপজেলার ইজারা পাড়া এলাকায় খালের উপড় নির্মিত পুরাতন ব্রিজটি ভারী বৃষ্টিতে ভেঙে পড়ে। স্থানীয়রা জানান  এরপর থেকে এলাকার জনসাধারণ বিকল্প সড়ক ব্যবহার করে চলাচল করছে। কিন্তু দুর্ভোগ চরমে। 
জানা গেছে, ২৫ বছর আগে যাতায়াতের সুবিধার জন্য সেতুটি নির্মাণ করা হয়েছিলো। প্রতিদিন এই সড়ক দিয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যাতায়াতের জন্য প্রায় ১০-১৫ টি গ্রামের মানুষ যোগাযোগের ক্ষেত্রে চরম দুর্ভোগ পড়েছেন। সেতুটি দ্রুত মেরামতের জন্য দাবী জানানো হয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালী বলেন, এ বিষয় জেলা পর্যায়ে জানানো হয়েছে। আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে। উপজেলা প্রকৌশল আবু জাফর মিয়া বলেন, ব্রিজটি ভেঙে পড়েছে খবর পেয়েছি দ্রুত মেরামতের ব্যাবস্থা করা হবে।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।