রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে চুরি হওয়া ৭০টি মোবাইল উদ্ধার

প্রকাশিত - ০৩ জুন, ২০২৫   ০৫:০৯ পিএম
webnews24

২৪ঘন্টা  প্রতিবেদক : চলতি বছরের মে মাসে পটুয়াখালী জেলা পুলিশের সাইবার সেলের মাধ্যমে ৭০টি হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। সেইসঙ্গে অনলাইন প্রতারণার ৪৯,০০০ টাকাও উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মোবাইল ও টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মো. সাজেদুল ইসলাম সজলের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত এই বিশেষ অভিযানে, পটুয়াখালী জেলায় মিজানুর রহমান আজহারীর মাহফিলসহ বছরের বিভিন্ন সময় হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়। গত দুই মাসে চুরি যাওয়া ও হারিয়ে যাওয়া মোট ৭০টি স্মার্টফোন এবং অনলাইন প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া নগদ ৪৯,০০০ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

উদ্ধারকৃত মোবাইল সেটগুলোর মধ্যে ছিল আইফোনসহ বিভিন্ন উচ্চমূল্যের ব্র্যান্ড। এসব ফোনের মূল্য ২০ হাজার টাকা থেকে শুরু করে লক্ষাধিক টাকারও বেশি। আনুমানিকভাবে মোট প্রায় ১৫ লক্ষ টাকা মূল্যের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। এই কার্যক্রমে উপস্থিত থেকে নিজ হাতে ফোন হস্তান্তর করেন পটুয়াখালীর পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ। এ সময় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

উদ্ধারপ্রাপ্ত ব্যক্তিরা তাঁদের হারানো মোবাইল ফিরে পেয়ে উচ্ছ্বসিত আনন্দিত। তারা বলেন, এটি তাদের কাছে একেবারেই অবিশ্বাস্য মনে হয়েছে। এত দ্রুত ও নির্ভরযোগ্যভাবে মোবাইল ফেরৎ পাবে তা তারা ভাবেননি।  এ বিষয়ে পটুয়াখালীর পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ বলেন, পটুয়াখালী জেলা পুলিশের এই মানবিক ও সেবামূলক উদ্যোগ জনগণের আস্থা ও নিরাপত্তা নিশ্চিতকরণে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। জনকল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ থেকে জেলা পুলিশ সর্বদা রয়েছে পটুয়াখালীবাসীর পাশে।
২৪ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।