২৪ঘণ্টা অনলাইন : এশিয়ার দেশগুলোকে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি এবং যুদ্ধ প্রতিরোধে আমেরিকার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। একইসঙ্গে তিনি তাইওয়ানের জন্য চীনের ‘আসন্ন’ হুমকির বিষয়ে সতর্ক করেছেনশনিবার সিঙ্গাপুরে সাংগ্রিলা বৈঠকে তিনি এই বার্তা দিয়েছেন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, আমেরিকা ‘চীনে আধিপত্য বিস্তার বা গলা টিপে মারার চেষ্টা করে না।’ তবে চীনকে মার্কিন মিত্রদের ভয় দেখানোর সুযোগও দেওয়া হবে না। যুক্তরাষ্ট্রের আশঙ্কা, চীন তাইওয়ান আক্রমণ করতে পারে। কারণ তাইওয়ানকে মূল ভূখণ্ডের অংশ দাবি করে আসছে চীন।
চীন ‘আধিপত্যবাদী শক্তি’ হয়ে উঠতে চাইছে উল্লেখ করে হেগসেথ বলেছেন, বেইজিং এশিয়ার “অনেক অংশে আধিপত্য বিস্তার এবং নিয়ন্ত্রণ করার আশা করে।” তিনি বলেন, বেইজিং “এশিয়ায় ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের জন্য সামরিক শক্তি ব্যবহার করার সম্ভাব্য প্রস্তুতি নিচ্ছে। এটি করার জন্য প্রয়োজনীয় সামরিক বাহিনী তৈরি করছে, প্রতিদিন প্রশিক্ষণ দিচ্ছে এবং মহড়া চালাচ্ছে।” ‘প্রতিরক্ষা সস্তায় আসে না’ উল্লেখ করে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, এশীয় দেশগুলোকে তাদের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।