২৪ঘণ্টা অনলাইন : বারো ভুঁইয়ার একজন বিখ্যাত শাসক ঈশা খাঁর নামে নেত্রকোনায় একটি কোরবানির ষাঁড়ের নামকরণ করেছেন এক কৃষক। বিশালাকৃতির এ ষাঁড়টি এতটাই বড় এবং রাগী যে এর মালিক তাকে বাজারে নিতে পারছেন না। ফলে নেত্রকোনা জেলা সদরের কাইলাটি গ্রামের কৃষক মো. শামছুল আলম খাইরুলের বাড়িতেই ক্রেতারা এসে দরদাম করছেন।
বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে কোরবানির পশুর নামকরণ করা হয় চলচ্চিত্র বা মিডিয়া তারকাদের নামে। তবে ব্যতিক্রমভাবে কৃষক খাইরুল তার ষাঁড়ের নাম রেখেছেন মুঘল আমলের জনপ্রিয় ও প্রতিবাদী শাসক ঈশা খাঁর নামে, যিনি কিশোরগঞ্জের জঙ্গলবাড়িতে অবস্থান করতেন এবং নেত্রকোনাসহ আশেপাশের অঞ্চলে ব্যাপক পরিচিত।
খাইরুল জানান, প্রায় ৩০ মাস আগে সাত দিনের বয়সে ঈশা খাঁ তার গৃহে আসে মায়ের সঙ্গে। পরে তার মা বিক্রি হলেও ঈশা খাঁকে রেখে দেন। ছোটবেলা থেকেই ষাঁড়টির আচরণ ছিল শক্তিশালী ও প্রতিবাদী, যার কারণে তার নাম রাখা হয় ‘ঈশা খাঁ’। বর্তমানে ষাঁড়টির ওজন প্রায় দেড় টন, দৈর্ঘ্য ৮ ফুট ১ ইঞ্চি এবং উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। দৈনিক খাবার হিসেবে সে প্রায় ২০ কেজি খেয়ে থাকে। খাইরুল ষাঁড়টির বাজারমূল্য নির্ধারণ করেছেন ১২ থেকে ১৫ লাখ টাকা। পাড়া-প্রতিবেশী ও দর্শনার্থীরা প্রতিনিয়ত খাইরুলের বাড়িতে আসছেন ঈশা খাঁকে এক নজর দেখতে। ক্রেতার থেকে সন্তোষজনক দর পেলে তিনি ষাঁড়টি বিক্রি করে দেবেন বলেও জানান।
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।