রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশসহ ১৪ দেশের ব্লক ওয়ার্ক ভিসা স্থগিত করল সৌদি

প্রকাশিত - ৩১ মে, ২০২৫   ০৩:৪০ পিএম
webnews24
আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরব বাংলাদেশসহ মোট ১৪টি দেশের জন্য ব্লক ওয়ার্ক ভিসা সাময়িকভাবে স্থগিত করেছে। দেশটির মানব সম্পদ ও সমাজ উন্নয়ন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এই স্থগিতাদেশ ২০২৫ সালের জুন পর্যন্ত কার্যকর থাকবে। মূলত হজ মৌসুমে অভিবাসন ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই ভিসা স্থগিতাদেশের ফলে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া, ইয়েমেন ও মরক্কোর নাগরিকদের জন্য নতুন ব্লক ওয়ার্ক ভিসা কোটা আপাতত বন্ধ থাকবে। 

ব্লক ওয়ার্ক ভিসা হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সৌদি প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট সংখ্যক বিদেশি কর্মী নিয়োগের অনুমতি পায়। এই ভিসার অধীনে আবেদনকারীরা সাধারণত একটি নির্দিষ্ট কোম্পানিতে কাজের জন্য সৌদি আরবে প্রবেশ করেন। স্থগিতাদেশের ফলে নিয়োগকর্তারা এই দেশগুলো থেকে নতুন কর্মী নিয়োগ করতে পারবেন না। এমনকি যারা ইতোমধ্যেই বৈধ কর্ম ভিসা পেয়েছেন কিন্তু সৌদি আরবে প্রবেশ করেননি, তারাও প্রবেশে জটিলতার মুখে পড়তে পারেন।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এই পদক্ষেপের পেছনে রয়েছে মূলত হজ মৌসুমে অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ, অবৈধ হজ প্রতিরোধ, এবং অভিবাসন নীতির কঠোর প্রয়োগ। এছাড়া অনেকেই একাধিক প্রবেশ ভিসার সুযোগ নিয়ে দেশটিতে প্রবেশ করে অনুমোদনহীনভাবে হজ পালনের চেষ্টা করছিলেন, যা নিরাপত্তা ব্যবস্থায় চ্যালেঞ্জ তৈরি করছিল জানানো হয়।

শুধু কর্ম ভিসাই নয়, একইসঙ্গে ওমরাহ ও পারিবারিক ভিজিট ভিসার ক্ষেত্রেও কঠোরতা আরোপ করা হয়েছে। ভিসা আবেদনে বিলম্ব ও প্রত্যাখ্যানের ঘটনাও বাড়ছে। ব্যবসায়িক ভিসাও ব্যাহত হচ্ছে। দেশটির নিয়োগকর্তাদের পরামর্শ দেওয়া হয়েছে বিকল্প দেশগুলো বিবেচনায় নিতে এবং নিয়োগ পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত রাখতে। ভ্রমণকারীদের জন্যও সতর্কতা জারি করা হয়েছে। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।