২৪ঘণ্টা অনলাইন : মঞ্চে বাহারি আলোর ঝলকানি। সামনে অগণিত দর্শক। চিরচেনা রূপে গাইছেন-নাচছেন ‘ওয়াকা ওয়াকা’খ্যাত পপ গায়িকা শাকিরা। হঠাৎ মঞ্চে পড়ে যান এই শিল্পী। এ পরিস্থিতিতে অধিকাংশ মানুষ ঘাবড়ে যান। তবে শাকিরার ক্ষেত্রে তেমনটা হয়নি। বরং পড়ে যাওয়াও যেন তার নাচেরই অংশ হয়ে ওঠে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। যা এখন অন্তর্জালে ভাইরাল। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পিপল এক প্রতিবেদনে জানিয়েছে, গত ২০ মে কুইবেকের মন্ট্রিলে অনুষ্ঠিত হয় শাকিরার ‘হিপস ডোন্ট’স লাই’। মন্ট্রিলের বেল সেন্টারের মঞ্চে ‘হোয়েন এভার’ গানে পারফর্ম করার সময়ে পিছলে পড়ে যান শাকিরা।
মঞ্চে পড়ে যাওয়ার পরও শাকিরা যেভাবে পরিস্থিতি সামলে গান চালিয়ে গেছেন, তার ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা। একজন লেখেন, “এটি দুর্দান্ত একটি উদাহরণ। আশা করছি, তিনি আঘাত পাননি।” একজন লেখেন, “বসের মতোই সে নিজের যত্ন নিয়েছে।” অন্য একজন লেখেন, “দৃঢ়তা এবং পেশাদারিত্বের দুর্দান্ত একটি প্রদর্শন। আশা করি, তিনি ভালো আছেন!” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে নেট দুনিয়ায়।
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।