রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

৩২ বছর পর নির্মিত হচ্ছে ‘খলনায়ক’ সিনেমার সিক্যুয়েল

প্রকাশিত - ২৬ মে, ২০২৫   ০৬:৩৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন :  সুভাষ ঘাই নির্মিত বলিউডের আলোচিত সিনেমা ‘খলনায়ক’। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত, জ্যাকি শ্রফ। ১৯৯৩ সালের ৬ আগস্ট মুক্তি পায় সিনেমাটি। তারপর কেটে গেছে প্রায় ৩২ বছর। দীর্ঘ তিন দশক পর নির্মিত হচ্ছে সিনেমাটির সিক্যুয়েল। খবর টাইমস অব ইন্ডিয়ার।

এ বিষয়ে কথা বলতে পরিচালক সুভাষ ঘাইয়ের সঙ্গে যোগাযোগ করে সংবাদমাধ্যমটি। সিক্যুয়েল নির্মাণের তথ্য নিশ্চিত করে সুভাষ ঘাই বলেন, “হ্যাঁ, চিত্রনাট্যের কাজ সম্পন্ন হয়েছে। সিনেমাটির অভিনয়শিল্পী ও টেকনিশিয়ানদের খুব দ্রুত চূড়ান্ত করা হবে।”‘খলনায়ক’ সিনেমার পূর্বের শিল্পীরা সিক্যুয়েলে অভিনয় করবেন কি না তা নিশ্চিত করেননি সুভাষ ঘাই।

অন্য একটি প্রতিবেদনে জানানো হয়েছে, ‘খলনায়ক’ সিনেমার প্রধান চরিত্র রূপায়নকারী সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত, জ্যাকি শ্রফের মতো তারকারা সিক্যুয়েলে অভিনয় করবেন না। তবে তাদের ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে। আর মূল চরিত্রগুলোর জন্য নতুন তারকাদের বেছে নেবেন নির্মাতারা। নব্বই দশকের সুপারহিট ‘খলনায়ক’ সিনেমায় আরো অভিনয় করেন— অনুপম খের, রাখি গুলজার, রম্যা কৃষ্ণান, নীনা গুপ্তা প্রমুখ।

‘খলনায়ক’ সিনেমা মুক্তির পর সেই বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র ছিল। নব্বই দশকের চতুর্থ সর্বোচ্চ আয়কারী হিন্দি চলচ্চিত্রও এটি। শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ দশটি বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করে। সেরা নারী প্লেব্যাক শিল্পী ও সেরা নৃত্যপরিচালকের পুরস্কার জিতে নেয় সিনেমাটি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।