রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানে ‘ঝগড়া’, ম্যাক্রোঁর মুখে ধাক্কা মারলেন স্ত্রী

প্রকাশিত - ২৬ মে, ২০২৫   ০৬:০১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বিদেশ সফরে বিমানে 'ঝগড়া' করার পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মুখে ধাক্কা মেরেছেন তার স্ত্রী ব্রিজিট তোনিয়ো। দক্ষিণ-পূর্ব এশিয়া সফরের শুরুতে ভিয়েতনামে পৌঁছানোর সময় অদ্ভুত এই মুহূর্তটি ক্যামেরায় ধড়া পড়েছে।রোববার (২৫ মে) সন্ধ্যায় হ্যানয় বিমানবন্দরে ধারণ করা ফুটেজে দেখা যায়, বিমানের দরজা খোলা অবস্থায় ম্যাক্রোঁ বিমানের ভেতরে দাঁড়িয়ে আছেন এবং স্ত্রীর দিকে কড়া দৃষ্টিতে তাকাচ্ছেন।

এর কয়েক সেকেন্ডের মধ্যেই স্ত্রী ব্রিজিটের হাত সবার নজরে আসে। দেখা যায় তার হাত দুটি ম্যাক্রোঁর মুখের দিকে। এটি দেখে ছোট আঘাত এবং ধাক্কার মতো মনে হচ্ছিল।এ সময় প্রেসিডেন্টকে হতবাক দেখাচ্ছিল। ফরাসি নেতা তৎক্ষণাৎ দরজা খোলা দেখতে পান এবং দ্রুত বিমানের সিঁড়ির দিকে হাত নাড়তে শুরু করেন।

এরপর এই দম্পতি বিমান থেকে একসঙ্গে বেরিয়ে সিঁড়ি বেয়ে নেমে আসেন। ম্যাক্রোঁ তার স্ত্রীর দিকে হাত বাড়িয়ে দেন। কিন্তু স্ত্রী তার পরিবর্তে সিঁড়ির রেলিং ধরে রাখেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদন বলছে, সম্ভবত ভেতরে তাদের মধ্যে কোনো 'বিস্ফোরক তর্ক' হতে পারে। 'লড়াইরত' দম্পতির ভিডিও ক্লিপটি রাতারাতি ভাইরাল হয়ে যায়। প্রতিবেদন অনুসারে, প্রথমে ফরাসি প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্যালেস এটিকে 'ভুয়া' বলে অস্বীকার করে। কিন্তু ফরাসি গণমাধ্যমের সূত্রগুলো পরে নিশ্চিত করেছে, ক্লিপটি আসলে সঠিক। এছাড়া অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) লাইভ ভিডিওতেও 'মর্মান্তিক' মুহূর্তটি স্পষ্টভাবে দেখা গেছে।

প্রেসিডেন্টের ঘনিষ্ঠ একটি সূত্র লে ফিগারো সংবাদপত্রকে জানিয়েছে, এই জুটির মধ্যে 'ঝগড়া' হয়েছিল, কিন্তু এটি ছিল একটি 'ঘনিষ্ঠতার মুহূর্ত'। প্রসঙ্গত, ফরাসি নেতা মাত্র ১৫ বছর বয়সে তৎকালীন তিন সন্তানের মা তার ফরাসি সাহিত্যের শিক্ষিকার সঙ্গে সম্পর্কে জড়ান। ম্যাক্রন এখন দক্ষিণ-পূর্ব এশিয়ার এক সপ্তাহব্যাপী সফর শুরু করতে হ্যানয়ে আছেন। এরপর তিনি ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুর যাবেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।