রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার দর্শনার্থী যেতে পারবে না সচিবালয়ে

প্রকাশিত - ২৬ মে, ২০২৫   ০৫:৫৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : সরকারি চাকরি অধ্যাদেশ জারির পর তীব্র আন্দোলনের মধ্যে মঙ্গলবার ২৭ মে সচিবালয়ে সব ধরনের দর্শনার্থীর প্রবেশ বন্ধ থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার রাত সাড়ে ৯টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি মন্ত্রিপরিষদ বিভাগ, সব মন্ত্রণালয়ের সচিব এবং প্রধান তথ্য কর্মকর্তার কাছে পাঠানো হয়।

এতে বলা হয়, অনিবার্য কারণবশত আগামী মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে সব ধরনের দর্শনার্থীর প্রবেশ বন্ধ থাকবে। গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ সরকারি চাকরি আইন সংশোধন করে অধ্যাদেশ আকারে জারি করার প্রস্তাবে অনুমোদন দেয়। এতে সরকারি চাকরিজীবীদের সহজে ও কম সময়ে শাস্তি দেওয়ার বিধান রয়েছে।  

কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, এটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, এটি কালাকানুন ও নির্বতনমূলক।  রবিবার থেকে দিনভর সচিবালয়ে বিক্ষোভ করেন কর্মকর্তা-কর্মচারীরা। তাদের আপত্তির মধ্যেই রাষ্ট্রপতির অনুমোদনের পর গতকাল রাতে অধ্যাদেশটি জারি করা হয়। ২৬ মে সোমবারও সচিবালয়ে বিক্ষোভ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবারও বিক্ষোভের ডাক দিয়েছেন তারা।  

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।