রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের আগে সিরাজগঞ্জে গরু চুরির হিড়িক, আতঙ্কে খামারিরা

প্রকাশিত - ২৬ মে, ২০২৫   ০৫:১৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : কোরবানির ঈদে বিক্রির আশায় সিরাজগঞ্জের ৯টি উপজেলার বিভিন্ন গ্রামে কৃষক ও খামারিরা বাড়িতে বিদেশি ও দেশি জাতের গরু লালন-পালন করছেন। বর্তমানে প্রতি রাতেই জেলার কোনো না কোনো গ্রামে হানা দিচ্ছে সংঘবদ্ধ গরু চোরের দল। গত পাঁচ দিনে জেলার তিন উপজেলা থেকে প্রায় ২১টি গরু চুরি হয়েছে। গরু চুরি হওয়ায় খামারিরা চরম আতঙ্কে রয়েছেন। কষ্টে পালিত গরু রক্ষায় অনেক কৃষক ও খামারি গোয়াল ঘরেই রাত কাটাচ্ছেন। অনুসন্ধানে জানা যায়, রোববার (২৫ মে) রাতে রায়গঞ্জ উপজেলার ডুমরাই গ্রামের কাদের মির্জার পাঁচটি গরু ও দুইটি মহিষ, একই মহল্লার তালেব মির্জার গোয়াল থেকে তিনটি গরু চুরি হয়।

আটটি গরু ও দুইটি মহিষ চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়গঞ্জ থানার ওসি কে.এম মাসুদ রানা বলেন, “চুরির বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় চোরদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।” গত ২০ মে রাতে চৌহালী উপজেলার ঘোড়জান ইউনিয়নের মুরাদপুর কাউলিয়া চরে তারা মিয়া (৬৫) নামে এক কৃষককে শ্বাসরোধে হত্যার পর তিনটি গরু লুট করে চোরেরা। চৌহালী থানার ওসি শাখাওয়াত হোসেন বলেন, “চাষাবাদ ও গরু পালনের উদ্দেশ্যে তারা মিয়া তার নাতি মো. ইব্রাহিমকে সঙ্গে নিয়ে মুরাদপুরের কাউলিয়া চরে অস্থায়ী ঘর তৈরি করে বসবাস করছিলেন। রাতে ১০ থেকে ১২ জনের একটি দল ধারালো অস্ত্র ও লোহার রড নিয়ে ঘরে ঢুকে প্রথমে ইব্রাহিমকে বস্তাবন্দি করে। পরে তারা মিয়াকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। এরপর খামার থেকে গরু লুট করে নৌকায় করে পালিয়ে যায় তারা।” তিনি বলেন, “এ ঘটনায় নাম না জানা ১০-১২ জনের নামে একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

এদিকে, রোববার (২৫ মে) রাতে তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের উত্তর শ্যামপুর গ্রামের কৃষক সাইফুল ইসলামের গোয়াল ঘরের মাটির দেওয়াল ভেঙে সাতটি গরু নিয়ে গেছে চোরের দল।তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান বলেন, “গোয়ালঘরের জানালা ও মাটির দেয়াল ভেঙে সাতটি গরু চুরির ঘটনায় রাতে লুৎফর ও চঞ্চল নামের দুই জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”এছাড়া, গত ২৪ মে রাতে উল্লাপাড়া উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের কয়ড়া গ্রামের আব্দুল জলিলের একটি গরু চুরি হয়। আব্দুল জলিল জানান, ‍গত শনিবার গভীর রাতে তার প্রায় দুই লাখ টাকা দামের লাল রঙের একটি ষাঁড় চুরি হয়। চুরি যাওয়া গরু খোঁজ করেও সন্ধান পাননি তিনি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।