রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩
রুশ হামলায় অন্তত ১২ জনের মৃত্যু

ইউক্রেনজুড়ে ড্রোন-মিসাইল হামলা

প্রকাশিত - ২৬ মে, ২০২৫   ০৫:২২ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ইউক্রেন দখল করতে চাইলে রাশিয়াই নিঃস্ব হয়ে যাবে। গত দু’দিন লাগাতার রুশ হামলায় বিরক্ত হয়ে এভাবেই তোপ দাগলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানালেন, ভ্লাদিমির পুতিনের এমন কাণ্ডে মোটেই খুশি হতে পারছেন না তিনি। আলোচনা চলাকালীন এভাবে মানুষ খুন মোটেই ঠিক নয়, বলছেন ট্রাম্প।

শনিবার এবং রবিবার ইউক্রেনের একাধিক শহরে ড্রোন এবং মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। সবমিলিয়ে ৩৬৭টি ড্রোন ইউক্রেনে হামলা চালিয়েছে বলে খবর, যা গত তিন বছরের যুদ্ধে একদিনের নিরিখে সবচেয়ে বেশি সংখ্যক ড্রোন হামলা। রবিবার এই হামলায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। যদিও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কথায়, রুশ ড্রোনের অধিকাংশই নিষ্ক্রিয় করা গিয়েছে। তবে গ্রাম-শহর মিলিয়ে ৩০টি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে রুশ হামলার জেরে। রবিবারের হামলাটি হয়েছে দুই দেশের মধ্যে বন্দি বিনিময় চলাকালীন।

হামলার খবর পেয়েই নিজস্ব সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে ট্রাম্প লেখেন, ‘পুতিনের সঙ্গে আমার সবসময়েই খুব ভালো সম্পর্ক। কিন্ত ওঁর কিছু একটা হয়েছে, একেবারে পাগল হয়ে গিয়েছেন। অকারণে প্রচুর মানুষকে হত্যা করছেন। অপ্রয়োজনীয়ভাবে মিসাইল ছুড়ছেন ইউক্রেনের নানা শহরে। আমি বারবার বলেছি, পুতিন যদি গোটা ইউক্রেন দখল করতে চান তাহলে আখেরে রাশিয়ারই পতন হবে।’ জেলেনস্কিকেও একহাত নিয়ে ট্রাম্প বলেছেন, ‘ও কথা বললেই সমস্যা তৈরি হয়।’

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “পুতিনের আচরণে আমি মোটেই খুশি নই। আপাতত আমরা যুদ্ধ নিয়ে আলোচনা করছি কিন্তু তার মধ্যেই উনি ইউক্রেনের শহরগুলিতে মিসাইল ছুড়ছেন। মনে হয় এই লোকটার কিছু একটা হয়েছে, কিন্তু বিষয়টা মোটেই ভালো লাগছে না আমার।” তবে ইউক্রেনে হামলা চালানো নিয়ে পুতিনের সঙ্গে আলাদা করে কথা বলেননি ট্রাম্প। কিন্তু আবারও মনে করিয়ে দিয়েছেন তাঁর পুরনো দাবি, মার্কিন প্রেসিডেন্টের পদে তিনি থাকলে রাশিয়া-ইউক্রেনের রক্তক্ষয়ী যুদ্ধ বাঁধতই না।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।