রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মা হতে চলেছেন অভিনেত্রী সোনালি

প্রকাশিত - ২৫ মে, ২০২৫   ০৬:২৫ এএম
webnews24
অনলাইন ডেস্ক

বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সোনালি বেন্দ্রে। প্রথমবার যখন সন্তানের মা হন, তখন বুঝতেই পারেননি তিনি অন্তঃসত্ত্বা। এমনকি গর্ভে সন্তান নিয়েই শুটিং করছিলেন।

মারাঠি সিনেমা ‘আগা বাই আরেচা’র গান ‘ছম ছম করতা’র শুটিং করছিলেন সোনালি। সম্প্রতি একটি রান্নার অনুষ্ঠানের জন্য সোনালির বাড়িতে যান নৃত্যপরিচালক ফারহা খান। কাশ্মীরি গুচ্ছি পোলাও রাঁধতে রাঁধতে কথা বলছিলেন দু’জন। তখনই অভিনেত্রীর কণ্ঠে উঠে আসে সেই অভিজ্ঞতার গল্প।

ফারহা বলেন, ‘‘সোনালি, আমরা এক সঙ্গে বহু গান নিয়ে কাজ করেছি। ‘আঁখো মে বসে হো তুম’ গানে আমরা এক সঙ্গে কাজ করেছিলাম। তার পরে ‘ডুপ্লিকেট’ ছবির গানেও এক সঙ্গে কাজ করি। মনে আছে, মারাঠি গান ‘ছম ছম করতা হ্যায়’ গানেও এক সঙ্গে কাজ করেছিলাম।” সঙ্গে সঙ্গে সোনালি বলেন, “ওই গানের শুটিং চলাকালীন আমি জানতামও না, আমি অন্তঃসত্ত্বা।”

সেই সময়ে নাকি সোনালির চেহারা ভারী দেখাত, দাবি ফারহার। নৃত্যপরিচালক ভেবেছিলেন, পাঞ্জাবি পরিবারে বিয়ের পরে সোনালি খুব খাওয়াদাওয়া করছেন। তাই ওজন বাড়ছে। কিন্তু চেহারা ভারী হওয়ার আসল কারণ ছিল, তিনি তখন অন্তঃসত্ত্বা ছিলেন।

সোনালি বলেন, “ফারহা ভাবতেন, পাঞ্জাবি পরিবারে গিয়ে আমি খুব খাওয়াদাওয়া করছি। পরে জানতে পারি, আমি অন্তঃসত্ত্বা। তার আগে জানতেই পারিনি।” 

গর্ভে সন্তান নিয়েই নাচের দৃশ্যের শুটিং করেছিলেন সোনালি। কিন্তু ফারহার সঙ্গে কাজ করতে কোনও অসুবিধা হয়নি তার।

সোনালির কথায়, “ফারহার সঙ্গে কাজ করা খুবই সহজ। সরোজজির (সরোজ খান) সঙ্গে কাজ করতে গিয়ে খুব চিন্তা হয়। ফারহার সঙ্গে তেমন হয় না। ফারহা বকুনি দিলেও দু’মিনিটের মধ্যে সব মিটে যায়।”

২০০২ সালে পরিচালক গোল্ডি বহেলকে বিয়ে করেছিলেন সোনালি। এরপর অভিনেত্রী একমাত্র পুত্রের জন্ম দেন ২০০৫ সালে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।