রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট

প্রকাশিত - ২৪ মে, ২০২৫   ০৪:৩৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : রংপুরে কোরবানির পশুর হাটে বেচাকেনা জমে উঠতে শুরু করেছে। এ সপ্তাহের শুরুতে নগরীর সবচেয়ে বড় পশুর হাট লালবাগে গরু ও ক্রেতার সংখ্যা কম বর্তমানে ক্রেতা-বিক্রেতার সংখ্যা বাড়ছে। বাজারে সব ধরনের গরু থাকলেও ছোট সাইজের গরুর চাহিদা সবচেয়ে বেশি। কারো কারো মতে গত বছরের চেয়ে দাম কিছুটা কম। আবার কারো মতে দাম এবার বেশি।

হাটে গিয়ে দেখা গেছে, ছোট সাইজের গরু ৬০ থেকে ৮০ হাজার টাকা দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। মাঝারি সাইজের গরু দেড় থেকে দুই লাখ টাকা, আর বড় গরুর দাম চাওয়া হচ্ছে চার থেকে পাঁচ লাখ টাকা। বুধবার লালবাগ হাটে আমিনুল দুটি গরু নিয়ে এসেছেন। দপুর ১টার দিকে তিনি একটি গরু বিক্রি করেছেন ৯০ হাজার টাকায়। তার অন্য দুটি গরু বড় সাইজের। দরদাম করে চলে যাচ্ছেন ক্রেতারা। এই হাটে তার সব গরুই বিক্রি হবে বলে প্রত্যাশা করছেন তিনি।

আমিনুল ইসলামের দাবি, গত বছরের চেয়ে এবার তুলনামূলকভাবে দাম কিছুটা কম। এদিকে, গত বছরের চেয়ে এবার গরুর দাম বেশি বলে মনে করছেন ক্রেতারা। কাউনিয়া উপজেলার রফিকুল চৌধুরী বলেন, গত হাটের চেয়ে এই হাটে গরুর দাম বেশি। দরদামে না বনলে শুক্রবার খানসামা হাট থেকে গরু কিনব। নগরীর রবাটসনগঞ্জ এলাকার খামারি শফি মিয়া বলেন, গো-খাদ্যের দাম বেশি হওয়ায় এবার লাভ নাও হতে পারে। তবে আশা করছি গরু ভালো দামেই বিক্রি হবে।

রংপুর প্রাণীসম্পদ অধিদফতর বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, এবারের ঈদুল আজহায় রংপুর বিভাগের ৮ জেলায় ১৪ লাখ ১২ হাজারের বেশি কোরবানির পশুর চাহিদা নির্ধারণ করা হয়েছে। এবার ১৯ লাখ ৮০ হাজার ৩৯০টি গরু, মহিষ, ছাগল, উট, দুম্বা, ভেড়াসহ কোরবানির প্রাণী প্রস্তুত করেছেন বিভাগের ১ লাখ ৯৭ হাজার ৪১৪ জন ছোট-বড় খামামি ও গৃহস্থরা। এই বিভাগের ৮ জেলায় মোট চাহিদার চেয়ে প্রায় ৫ লাখ ৬৮ হাজার পশু বেশি রয়েছে।

আরও জানা গেছে, কোরবানির উদ্দেশ্যে ৮ লাখের মত গরু বিক্রির জন্য প্রস্তুত করেছেন প্রায় আড়াই লাখ খামারি। এছাড়া দুই লাখের বেশি গৃহস্থ প্রায় ১০ লাখ গরু-খাসি প্রস্তুত করেছেন। রংপুর জেলায় কোরবানির পশুর চাহিদা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৭৫২টি। আর প্রস্তুত করা হয়েছে ৩ লাখ ৬৩ হাজার ৩১২টি। এই জেলায় চাহিদার চেয়ে উদ্বৃত্ত রয়েছে ১ লাখ ৩৮ হাজার ৫৬১টি। একইভাবে বিভাগের অন্যান্য জেলায় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকবে কোরবানির পশু।
২৪ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।