রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাইয়ের রাস্তায় হেনস্তার শিকার গায়িকা সোফি চৌধুরী

প্রকাশিত - ২৪ মে, ২০২৫   ০৪:২৯ পিএম
webnews24
নিজেস্ব ডেস্ক

কিছুদিন পর পরই সংবাদের শিরোনাম হয় বলিউড ইন্ডাস্ট্রিতে নারী সহকর্মীকে হেনস্তার খবর। তবে এবার হেনস্তার অভিযোগ ইন্ডাস্ট্রির কোনো পুরুষ সহকর্মীর বিরুদ্ধে না। মধ্যরাতে মুম্বাইয়ের জনবহুল রাস্তায় হেনস্তার শিকার গায়িকা সোফি চৌধুরী। রাতে গায়িকা দেখে এক অজ্ঞাত যুবক অশ্লীল অঙ্গভঙ্গি দেখাতে শুরু করেন।

‎ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন সোফি। এক মাস আগের ঘটনায় মানসিকভাবেও ভেঙে পড়েছিলেন তিনি।

গায়িকা বলেন, ‘কিছু দিন আগের একটা ঘটনা। মুম্বাইয়ের বিলাসবহুল শহর বান্দ্রার রাস্তা দিয়ে আমি গাড়িতে করে যাচ্ছিলাম। এক ব্যক্তি প্যান্টের চেন খুলতে লাগল। খুব আপত্তিকর ভঙ্গিতে তাকিয়েছিল ওই ব্যক্তি। ‎তবে ওই ব্যক্তি কী ইচ্ছে করেই এমন কাণ্ড ঘটিয়েছিল- এমন প্রশ্নের জবাবে সোফি বলেন, ‘আমার মনে হয় না সচেতনভাবে সে এ কাজ করেছিল। আসলে কিছু ক্ষেত্রে পুরুষরা কোনো কারণ ছাড়াই এই ধরনের কাণ্ড ঘটিয়ে থাকে।’

‎এখানেই শেষ নয়। আরও এক ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন সোফি। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন গায়িকা। তখন এক ব্যক্তি গায়িকাকে দেখে আপত্তিকর ভঙ্গি দেখাতে শুরু করে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।