রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইস্তাম্বুলে এরদোয়ান -সিরিয়ার আল-শারার বৈঠক

প্রকাশিত - ২৪ মে, ২০২৫   ০৪:১১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগান ইস্তাম্বুলে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সিরিয়ার ওপর থেকে কার্যকরভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশ জারি করার একদিন পরই আল-শারার এই সফর অনুষ্ঠিত হলো।

শনিবার ২৪ মে তুর্কি টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, তুরস্কের বৃহত্তম শহর বসফরাস প্রণালীর তীরে অবস্থিত ডলমাবাহচে প্রাসাদে গাড়ি থেকে বের হওয়ার সময় এরদোগান শারা'র সাথে করমর্দন করছেন।

এর আগে তুরস্কের একটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছিল, এমআইটি প্রধান ইব্রাহিম কালিন এবং শারা এই সপ্তাহে সিরিয়ায় সিরিয়ার কুর্দিশ ওয়াইপিজি গোষ্ঠীর অস্ত্র ত্যাগ এবং সিরিয়ার নিরাপত্তা বাহিনীতে একীভূত হওয়ার বিষয়ে আলোচনা করেছেন।

আনাদোলু সংবাদ সংস্থা জানিয়েছে, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আলোচনায় অংশ নিয়েছেন। পাশাপাশি তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী এবং তুর্কি এমআইটি গোয়েন্দা সংস্থার প্রধানও বৈঠকে উপস্থিত ছিলেন। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, দামেস্কের প্রতিনিধিদলের মধ্যে প্রতিরক্ষামন্ত্রী মুরহাফ আবু কাসরাও ছিলেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।