রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

অমিত-সোহানের ব্যাটে বাংলাদেশ এ দলের লড়াই

প্রকাশিত - ২২ মে, ২০২৫   ০৬:২৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : নিউ জিল্যান্ড এ দলের বিপক্ষে চারদিনের ম্যাচের দ্বিতীয় দিনে বড় রান করেছে বাংলাদেশ এ দল। জবাব দিয়েছে নিউ জিল্যান্ড এ দলও। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দুই দলই সমানতালে লড়েছে।

মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৪ উইকেটে ২২৫ রানে দ্বিতীয় দিন শুরু করে বাংলাদেশ এ দল। অলআউট হয় ৩৫৭ রানে। নিউ জিল্যান্ড ১ উইকেটে ১০৪ রান তুলে দিন শেষ করেছে। ২৫৩ রানে পিছিয়ে সফরকারীরা।  

বড় রানের সুযোগ হাতছাড়া করেছেন অমিত হাসান। ৬৭ রান করে আউট হন। ঝড় তুলে তিনটি করে চার ও ছক্কায় ৪০ বলে ৪৮ করেন অধিনায়ক নুরুল হাসান সোহান।

আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান মাহিদুল ২৯ রানের বেশি করতে পারেননি। এরপর সোহানের সঙ্গে জুটি বাধেন অমিত। এই জুটিতে অমিত ফিফটি করলেও পরে ইনিংস বড় করতে পারেননি।

পেসার বেন লিস্টারের ভেতরে ঢোকানো ডেলিভারিতে এলবিডব্লিউ হন। ১১০ বলে  ৮ চারের সঙ্গে ১টি ছক্কা মারেন ডানহাতি ব্যাটসম্যান।এরপর সোহানের একার বীরত্বে বাংলাদেশ এ দলের রান সাড়ে তিনশ পেরিয়ে যায়।

শেষ সেশনে বাংলাদেশের প্রাপ্তি এক উইকেট। পেসার খালেদ দারুণ ডেলিভারিতে রিস মারিয়ুকে ফেরান খালেদ। ২৪ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর বাংলাদেশ আর কোনো সাফল্য পায়নি।

কার্টার ৬৬ বলে ৪৮ ও হিফি ৮৯ বলে ৪১ রান করে অপরাজিত আছেন।

২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।