রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতায় এলেই মনে হয়, মায়ের বাড়ি এলাম: কাজল

প্রকাশিত - ২২ মে, ২০২৫   ০৬:১৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন :  আগামী ২৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বলিউড সিনেমা ‘মা’। এ সিনেমার প্রচারের অংশ হিসেবে কলকাতায় এসেছেন সিনেমাটির অভিনেত্রী কাজল। বৃহস্পতিবার (২২ মে) কলকাতার দক্ষিণেশ্বরের কালী মন্দিরে পূজা দেন এই অভিনেত্রী। পিচরঙা শাড়িতে ছিমছাম সাজে কাজলকে চোখের দেখা দেখতে ভিড় জমান অনুরাগীরা।

সিনেমাটির মুখ্য নারী চরিত্র রূপায়ন করেছেন কাজল। পূজা দিয়ে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। এ অভিনেত্রী বলেন, “কলকাতায় আসা মানে মায়ের কাছেই আসা। কলকাতায় এসে খুব ভালো লাগছে। মায়ের উপর আমার প্রবল আস্থা। যখনই কলকাতায় আসি মনে হয়, বাপের বাড়ি এলাম। মনে হয়, মায়ের বাড়ি এলাম।”

পূজা দিয়ে আনন্দিত কাজল বলেন, “সিনেমার প্রচার শুরুর আগে মনে হয়, যাই মায়ের আশীর্বাদ নিয়ে আসি। তাই মায়ের আশীর্বাদ নিতে এসেছি। মায়ের কাছ থেকে আশীর্বাদের ফুল পেয়েছি। আমি খুবই খুশি।”

সিনেমাটিতে নিজের চরিত্রের বিষয়ে কাজল বলেন, “মা’ সিনেমায় আমার চরিত্রটি, এ যাবত আমার করা সবচেয়ে শক্তিশালী একটি চরিত্র। এটি মাইথোলজিক্যাল-হরর ঘরানার সিনেমা। সিনেমাটির টাইটেল চিত্রনাট্যের জন্য পারফেক্ট। এটা একেবারেই অন্যরকম একটা সিনেমা। আমি নিশ্চিত, এটি সকলকে চমকে দেবে।”

বিশাল ফুরিয়া পরিচালিত ‘মা’ সিনেমা প্রযোজনা করেছেন অজয় দেবগন, জ্যোতি দেশপান্ডে। ভালো-মন্দের চিরন্তন যুদ্ধকে অন্বেষণ করে এগিয়েছে সিনেমাটির কাহিনি। তাতে রয়েছেন সাসপেন্স, অ্যাকশন। কাজল ছাড়াও অভিনয় করেছেন রনিত রায়, ইন্দ্রনীল সেনগুপ্ত, গোপাল সিং প্রমুখ।

পরিচালক সমু মুখার্জি ও তনুজা দম্পতির কন্যা কাজল। এক সময় ভারতীয় বাংলা সিনেমা দাপিয়ে বেরিয়েছেন তনুজা মুখার্জি। ছোটবেলা থেকেই বাঙালি সংস্কৃতিকে সঙ্গে নিয়ে কাজলের বেড়ে ওঠা। এখনো দুর্গাপূজায় শাড়ি পরে ঠিক বাঙালি মেয়েদের মতো সেজে ওঠেন। নিজ হাতে অতিথিদের মাঝে ভোগ-প্রসাদ পরিবেশন করেন। বাংলার সঙ্গে তার অদ্ভুত নাড়ির টান। তাই কলকাতা মানেই কাজলের কাছে অন্যরকম অনুভূতি।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।