রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

কোন নায়িকা মা কালীর রূপ ধারণ করতে চান...

প্রকাশিত - ২২ মে, ২০২৫   ০৬:০৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : মা কালীর রূপ ধারণ করতে উদ্গ্রীব টুইঙ্কল খন্না। এক আলোচনা সভায় নিজেই এমন কথা জানালেন অভিনেত্রী। অভিনয়কে বহু বছর আগেই বিদায় জানানো টুইঙ্কল বলেছেন, অভিনয় দক্ষতা তাঁর নেই। বর্তমানে লেখালিখি তাঁর পেশা। তার পাশাপাশি উদ্যোগপতি হিসেবেও পরিচিত তিনি। এক আলোচনা সভায় লেখক অমিশ ত্রিপাঠীর মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানেই উঠে আসে বিভিন্ন দেবদেবী নিয়ে আলোচনা।

টুইঙ্কল অমিশকে প্রশ্ন করেছিলেন, “সুযোগ পেলে আপনি কোন দেবতার রূপ ধারণ করতে চাইবেন?” প্রশ্ন করে নিজেই তিনি বলেন, “আমি কালীর রূপ ধারণ করতে চাই। সারা বিশ্বের দিকে আমি জিভ বার করে দেখাতে চাই।” টুইঙ্কলের উত্তর শুনে অমিশ জানান, কালী খুবই শক্তিশালী দেবী। টুইঙ্কল জানান, তিনি বিষয়টি জেনেই কালীর কথা বলেছেন।

গ্রিক পুরাণ নিয়েও তাঁরা আলোচনা করেন সেই অনুষ্ঠানে। অমিশের মতে, গ্রিক পুরাণে দেবতারা সৃজনশীলতায় উৎসাহ দেন। তবে টুইঙ্কল দাবি করেন, শুধু আধ্যাত্মিকতায় বিশ্বাস নয়, ভাল লেখক হতে গেলে জীবনে নিয়মানুবর্তিতা বজায় রাখা জরুরি। প্রতিনিয়ত লেখালিখির মধ্যে থাকা উচিত। মনসংযোগ হারালেও কী ভাবে লেখালিখিতে নিমজ্জিত থাকতে হয়, সেই অনুশীলন করা উচিত। এগুলো মেনে চললে ঈশ্বরের আশীর্বাদ এমনিই চলে আসে।

টুইঙ্কলের কথায়, “কিছু নিয়ম মেনে চলতেই হবে। রোজ নির্দিষ্ট একটি সময়ে টেবিলে চেয়ারে এসে বসতে হবে। মন অন্য দিকে গেলেও, তাকে লেখালিখির মধ্যেই টেনে আনতে হবে। নিজের কাজ করে যেতে হবে।” মানুষ হিসেবে উন্নততর হয়ে ওঠার জন্যও নিজেকে লেখালিখির মধ্যে রাখা প্রয়োজন বলেও মনে করেন অভিনেত্রী।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।