২৪ ঘণ্টা অনলাইন : ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার জন্য যুক্তরাষ্ট্র দায়ী থাকবে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসকে লেখা এক চিঠিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এ কথা বলেছেন। ইরান এবং ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র শুক্রবার পঞ্চম দফায় পারমাণবিক আলোচনা করবে। তবে ইরানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে গভীর মতবিরোধ রয়েছে।
যুক্তরাষ্ট্রের দাবি, ইরান পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে। তবে তেহরান ধারাবাহিকভাবে বোমা তৈরির চেষ্টা অস্বীকার করে আসছে এবং জোর দিয়ে বলেছে যে তাদের পারমাণবিক কর্মসূচি বেসামরিক উদ্দেশ্যে। বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, “ইরান ইসরায়েলের ইহুদিবাদী সরকারের যেকোনো দুঃসাহসিকতার বিরুদ্ধে কঠোরভাবে সতর্কতা দিচ্ছে এবং এই সরকারের যেকোনো হুমকি বা বেআইনি কাজের প্রতি দৃঢ়ভাবে জবাব দেবে।”
তিনি বলেন, “আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলি হুমকির ধারাবাহিকতার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছি, যদি নিয়ন্ত্রণ না করা হয়, তাহলে আমাদের পারমাণবিক স্থাপনা ও সরঞ্জাম প্রতিরক্ষায় বিশেষ ব্যবস্থা নিতে বাধ্য হবে।” মন্ত্রী বলেন, তেহরান এই ধরনের যেকোনো হামলায় ওয়াশিংটনকে ‘অংশগ্রহণকারী’ হিসেবে দেখবে।তিনি বলেন, “আমাদের পদক্ষেপের প্রকৃতি, বিষয়বস্তু ও ব্যাপ্তি এই আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে তাদের বিধিবদ্ধ কর্তব্য ও বাধ্যবাধকতা অনুসারে গৃহীত প্রতিরোধমূলক ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং সমানুপাতিক হবে।”
২৪ ঘণ্টা/এআর
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।