রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মিরে গোলাগুলি, ভারতীয় সৈন্য নিহত

প্রকাশিত - ২২ মে, ২০২৫   ০৪:৪৩ পিএম
webnews24
আন্তর্জাতিক ডেস্ক

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের কিশতওয়ার জেলায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে দেশটির সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরের দিকে কিশতওয়ারের ছাতরু এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

দেশটির সংবাদমাধ্যম ডেকান হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা কিশতওয়ার জেলার ছাতরু সীমান্তের একটি এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতির বিষয়ে গোয়েন্দা তথ্য পান। পরে বিচ্ছিন্নতাবাদীরা চলাচল করছেন সন্দেহে ওই এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করেন তারা। এ সময় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের সংঘর্ষের সূত্রপাত হয়।

ভারতীয় সামরিক বাহিনীর নাগরোটা-ভিত্তিক হোয়াইট নাইট করপস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছে, ‘‘আমাদের একজন সাহসী যোদ্ধা গুলিবিনিময়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি।’’

ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযান চলছে বলে জানিয়েছে ভারতের সামরিক বাহিনী।

কিশতওয়ারে এই সংঘর্ষের ঘটনা এমন এক সময়ে ঘটলো যখন পুরো জম্মু ও কাশ্মিরজুড়ে সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করে ভারতের নিরাপত্তা বাহিনী। গত ২২ এপ্রিল পেহেলগামের জনপ্রিয় বৈসরান উপত্যকায় বন্দুকধারীদের হামলায় ২৬ বেসামরিক নাগরিক নিহত হন। যাদের মধ্যে ২৫ জন পর্যটক এবং একজন স্থানীয় বাসিন্দা ছিলেন।

গত সপ্তাহে দক্ষিণ কাশ্মিরে দেশটির নিরাপত্তাবাহিনী সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত তিন বিচ্ছিন্নতাবাদী নিহত হন। এর মাত্র ৪৮ ঘণ্টা আগে পার্শ্ববর্তী কুলগাও জেলায় নিরাপত্তাবাহিনীর পৃথক অভিযানে আরও তিন বিচ্ছিন্নতাবাদী নিহত হন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।