রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

আজও টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, বাদ শান্ত

প্রকাশিত - ২১ মে, ২০২৫   ০৬:৪৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন :  সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হার এড়ানোর ম্যাচে টস হেরেছেন লিটন দাস। আজও শুরুতে ব্যাটিং করবে বাংলাদেশ। আগের দুই ম্যাচেও টস হেরে ব্যাটিং পেয়েছিলেন লিটনরা।

বাংলাদেশ সিরিজের তৃতীয় ও শেষ এই ম্যাচের একাদশে ওপেনার পারভেজ ইমনকে ফিরিয়েছে। বাদ দেওয়া হয়েছে নাজমুল শান্তকে। এছাড়া শেখ মাহেদী ও হাসান মাহমুদকে নেওয়া হয়েছে একাদশে।

গত ম্যাচে টি-২০ অভিষেক হওয়া পেসার নাহিদ রানাকে একাদশে রাখা হয়নি। এছাড়া বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলামকে বাদ দিয়ে ফেরানো হয়েছে শেখ মাহেদীকে।

বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচে জিতলেও দ্বিতীয় ম্যাচে ২০৫ রান করেও ২ উইকেটে হেরেছে আরব আমিরাতের কাছে।

বাংলাদেশ একাদশ: পারভেজ ইমন, তানজিদ তামিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম পাটোয়ারি, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তানজিম সাকিব, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।  
 ২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।