রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিম তীরে বিদেশি কূটনৈতিক দলকে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর গুলি

প্রকাশিত - ২১ মে, ২০২৫   ০৫:৩৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরের প্রবেশপথে একটি বিদেশি কূটনৈতিক প্রতিনিধিদলের উদ্দেশে গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার (২১ মে) এক প্রতিবেদনে আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে। ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রীর সহকারী আহমেদ আল-দিক বলেছেন, ৩৫ জন রাষ্ট্রদূত, কনসাল এবং কূটনীতিকের প্রতিনিধিদল অবরুদ্ধ ক্যাম্পের কাছে পৌঁছালে ইসরায়েলি সেনাবাহিনী কূটনৈতিক নিয়ম লঙ্ঘন করে গুলি চালায়।

ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফার তথ্য অনুযায়ী, প্রতিনিধিদলটিতে মিশর, জর্ডান, মরক্কো, ইইউ, পর্তুগাল, চীন, অস্ট্রিয়া, ব্রাজিল, বুলগেরিয়া, তুরস্ক, স্পেন, লিথুয়ানিয়া, পোল্যান্ড, রাশিয়া, জাপান, রোমানিয়া, মেক্সিকো, শ্রীলঙ্কা, কানাডা, ভারত, চিলি, ফ্রান্স এবং যুক্তরাজ্যের কূটনীতিসহ আরও বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা ছিলেন।

আহমেদ আল-দিক ইসরায়েলি কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে এবং পশ্চিম তীর ও গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান আক্রমণ বন্ধ করার এবং ইসরায়েলকে জবাবদিহি করার আহ্বান জানিয়েছেন। গত সপ্তাহে উত্তর পশ্চিম তীরের তুলকারেমে একই রকম একটি সফর করেছিলেন কূটনীতিকরা। ইসরায়েলের চলমান সামরিক আক্রমণ প্রত্যক্ষ করাতে কূটনীতিকদের জন্য ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফরের আয়োজন করেছিল।

ইসরায়েলি বাহিনীও বলেছে, তাদের বাহিনী প্রতিনিধিদলের দিকে সতর্কীকরণ গুলি ছুড়েছে। তারা দাবি করে, দলটি 'একটি সক্রিয় যুদ্ধক্ষেত্রে পূর্ব-অনুমোদিত পথ থেকে বিচ্যুত হয়েছিল'। পশ্চিম তীরের শরণার্থী শিবিরের প্রবেশপথে বিদেশি কূটনীতিকদের চারপাশে ইসরায়েলের হুমকিমূলক গুলিবর্ষণকে 'অগ্রহণযোগ্য' বলে মন্তব্য করেছেন ইইউ পররাষ্ট্রনীতি প্রধান কাজা কলাস। লাইভ প্রতিবেদনে টিআরটি গ্লোবাল এ খবর জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন-আফ্রিকান ইউনিয়নের বৈঠকে কাজা ক্যালাস বলেন, কূটনীতিকদের জীবনের উপর যে কোনো হুমকি অগ্রহণযোগ্য। তিনি ইসরায়েলের প্রতি এই ঘটনার তদন্ত এবং দায়ীদের জবাবদিহি করার আহ্বান জানিয়েছেন।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।