রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

যে কারণে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নেই সেঞ্চুরিয়ান ইমন

প্রকাশিত - ১৯ মে, ২০২৫   ০৫:৩৫ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকানো পারভেজ হোসেন ইমন দ্বিতীয় ম্যাচে কেন একাদশে নেই, তা নিয়ে অনেকেই আশ্চর্য হয়েছেন। তবে এটি কোনো বাদ পড়ার বিষয় নয়, বরং চোটের কারণে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে যে, ইমনের বাঁ কুঁচকিতে প্রথম ম্যাচের সময় ব্যথা অনুভূত হয়, যার ফলে পরবর্তীতে ফিল্ডিং করতে পারেননি তিনি। ইমনকে চাইলেই একাদশে রাখা যেতে পারত, তবে পাকিস্তান সিরিজ এবং সতর্কতার অংশ হিসেবে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।

প্রথম ম্যাচে ইমন টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড গড়েছিলেন। তিনি ৫৩ বলে সেঞ্চুরি করেন, যা বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরি। আগের রেকর্ডটি ছিল তামিম ইকবালের, যিনি ২০১৬ সালে ৬০ বলে সেঞ্চুরি করেছিলেন। ইমন ওই ম্যাচে ৯টি ছক্কা ও ৫টি চারে ইনিংসটি সাজিয়ে সর্বোচ্চ ছক্কা মারার নতুন রেকর্ডও গড়েন।

ইমনের এই দুর্দান্ত সেঞ্চুরির সাহায্যে বাংলাদেশ প্রথম ম্যাচে ২৭ রানে জয়ী হয়েছিল।

এদিকে, দ্বিতীয় ম্যাচে ইমন ছাড়াই দুর্দান্ত ব্যাটিং করছে বাংলাদেশ। প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীরা ১৫ ওভার শেষে দুই উইকেট হারিয়ে ১৫২ রান করে ফেলেছে। ৫৯ রান করে তানজিদ হাসান তামিম আউট হয়েছেন। অধিনায়ক লিটন দাস ৪০ রান করে সাজঘরে ফিরেছেন। বর্তমানে ব্যাট করছে শান্ত ও হৃদয়।
২৪ ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।