রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে ভার্চুয়াল রিয়ালিটি প্রদর্শনী

প্রকাশিত - ১৯ মে, ২০২৫   ০৫:২৩ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : বাংলাদেশ শিল্পকলা একাডেমি বাংলাদেশের শিল্প ও সংস্কৃতিকে সবার মাঝে ছড়িয়ে দিতে এবং শিল্পকলাকে সমাজের প্রাণ কেন্দ্রে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে নতুন উদ্যমে কাজ করে চলেছে। এই ধারাবাহিকতায় চতুর্থ ধাপে  একাডেমির প্রযোজনা বিভাগের আয়োজনে শিক্ষার্থীদের ভার্চুয়াল-রিয়ালিটি ট্যুর বা প্রদর্শনী দেখানোর কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের অংশ হিসাবে ভি-আর এ “৬ষ্ঠ জাতীয় ভাস্কর্য প্রদর্শনী”, “পোস্টারে জুলাই অভ্যুত্থান” ও “জুলাইয়ের বীর কন্যা” শীর্ষক প্রদর্শনী তিনটি দেখানো হচ্ছে।

গত সোমবার থেকে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ৩ দিনব্যাপী ভি আর প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনী চলবে আগামী ২১ মে ২০২৫ তারিখ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ৩ দিনব্যাপী এই প্রদর্শনীতে প্রায় ১০০০ শিক্ষার্থীকে এই প্রদর্শনী দেখানো হবে।

ভি-আর (ভার্চুয়াল রিয়ালিটি) প্রদর্শনীসমূহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের নতুনতর তথ্য প্রযুক্তি এবং বাংলাদেশের সমসাময়িক শিল্পকলায় অভিজ্ঞ করে তোলার ক্ষেত্রে সহায়ক হবে, যা শিক্ষার্থীদের সৃষ্টিশীল ও সৃজনশীল মনন বিকাশে বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হবে ।

প্রসঙ্গত,বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় ১৯ ডিসেম্বর ২০২৫ এ বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে “৬ষ্ঠ জাতীয় ভাস্কর্য” প্রদর্শিত হয়। বাংলাদেশের ১৫০ জন শিল্পীর ১৭৮টি ভাস্কর্য নিয়ে জাতীয় চিত্রশালা গ্যালারীতে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে দেশের সমকালীন ভাস্কর্য চর্চা ও সমসাময়িক শিল্পচর্চার নানা বৈশিষ্ট্য এবং ঐতিহ্যবাহী নানা মাধ্যম ও কলাকৌশলের শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে। এটিকে স্থায়ীভাবে সংরক্ষণের নিমিত্তে ভার্চুয়াল রিয়ালিটি (ভি-আর) এর মাধ্যমে পূন:নির্মাণ করা হয়েছে, যাতে দেশ ও দেশের বাইরে প্রত্যন্ত অঞ্চল থেকেও সাধারণের কাছে সহজেই এর ভার্চুয়াল প্রদর্শনী দেখা ও সম্পৃক্ত করার সুযোগ মেলে।  
২৪ ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।