রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফের মঞ্চে ‘উনপুরুষ’

প্রকাশিত - ১৮ মে, ২০২৫   ০৫:৪৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : আধুনিক সমাজ ও আত্মপরিচয়ের টানাপড়েন নিয়ে নির্মিত ‘উনপুরুষ’ নাটকটি আবারো মঞ্চে আসছে। নাটকটি মঞ্চস্থ করবে নবরস নৃত্য ও নাট্যদল। আগামী ২৪ মে সন্ধ্যা ৭টায় রাজধানীর বেইলী রোডের বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

নবরস ২০১৮ সালে গঠিত হলেও বহু প্রস্তুতি ও সাধনার পর ২০২৩ সালে তাদের প্রথম প্রযোজনা হিসেবে ‘উনপুরুষ’ নাটকটি মঞ্চে আনে। নাটকটি এমন এক মানুষের গল্প, যিনি সমাজের প্রচলিত কাঠামোর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন তার নিজস্ব আত্মপরিচয়ের খোঁজে। পরিচয়ের স্বীকৃতি না পাওয়ায় তার জীবন হয়ে ওঠে দোটানা ও দ্বন্দ্বে ভরা।

নাট্যকার অপু মেহেদী বলেন, “জন্মসূত্রে প্রাপ্ত পরিচয়ই মানুষের চূড়ান্ত পরিচয় নয়। সময়ের সঙ্গে সঙ্গে অভিজ্ঞতা, অনুভূতি আর আত্মোপলব্ধির মধ্য দিয়েই গড়ে ওঠে প্রকৃত আত্মপরিচয়। কিন্তু এই পথ সমাজ সহজে গ্রহণ করে না বলেই অনেকেই হয়ে ওঠেন বিপন্ন।”

নাটকটির নির্দেশনা দিয়েছেন সৈয়দা শামছি আরা সায়েকা। তিনি বলেন, “সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরার প্রয়াস থেকেই ‘উনপুরুষ’-এর মঞ্চায়ন। এই ধরনের বিষয়ভিত্তিক নাটক আমাদের মঞ্চে খুব কমই দেখা যায়। দর্শকদের জন্য এটি একটি ব্যতিক্রমী অভিজ্ঞতা হবে বলেই বিশ্বাস করি।”

নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মডেল ও মঞ্চনাটকের পরিচিত মুখ সালমান শুভ চৌধুরী। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন ওয়াজিদ, কাশিফ আলফি আহমেদ, সালমা শুভ চৌধুরী, সৈয়দা শামছি আরা সায়েকা, জয় খান, নুসরাত জাহান বন্যা, সবুজ খান, সুকন্যা সাকিরা, গোলাম মোর্শেদ, সানি ও বাঁধন।

‘উনপুরুষ’ নাটকের বিষয়বস্তু ও উপস্থাপনাভঙ্গি নতুন প্রজন্মের দর্শকদের মাঝে গভীর প্রভাব ফেলবে বলে মনে করছে নাট্যদলটি। যারা ভিন্নধর্মী নাট্য অভিজ্ঞতা পেতে চান, তাদের জন্য এটি হতে পারে একটি অনন্য সন্ধ্যা।
২৪ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।