রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পূর্ণ গাজা দখলে ব্যাপক স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল

প্রকাশিত - ১৮ মে, ২০২৫   ০৫:১৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : গাজায় ব্যাপক স্থল অভিযান শুরুর ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। রোববার (১৮ মে) এক বিবৃতিতে এ তথ্য জানায় ইসরায়েলি সামরিক বাহিনী। সংশ্লিষ্ট কর্মকর্তাদের একাধিক সূত্র সংবাদমাধ্যমগুলোকে জানিয়েছে, নতুন করে এ হামলার লক্ষ্য পুরো গাজা উপত্যকার ‘দখল’ নেয়া।বিবৃতিতে বলা হয়েছে, এই অভিযানে ইসরায়েলি সামরিক বাহিনীর দক্ষিণ কমান্ড অংশ নিচ্ছে, যারা উত্তর ও দক্ষিণ গাজার স্থলভাগে কাজ করছে। এছাড়া এ অভিযানে স্থল বাহিনীকে সহযোগিতায় থাকবে ইসরায়েলের বিমান বাহিনী।

এদিকে গাজায় ইসরায়েলের হামলায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ১৪০ জন নিহত হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, নতুন আক্রমণের লক্ষ্য হামাসকে পরাজিত করা। গাজার জনগণকে সুরক্ষার জন্য স্থানান্তরিত করা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, পরিকল্পনায় সমগ্র গাজা উপত্যকার ‘দখল’ করার পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে। ইসরায়েলি এ পরিকল্পনায় দক্ষিণ গাজায় একটি নতুন ‘মানবিক অঞ্চল’ প্রতিষ্ঠার কথাও রয়েছে, যা সাহায্যের ঘাঁটি হিসেবে কাজ করবে।

উত্তর গাজার আল-শিফা হাসপাতালের পরিচালক ডা. মুহাম্মদ আবু সালমিয়া আল জাজিরাকে বলেন, গাজার হাসপাতালগুলোতে ইসরায়েলি হামলা তীব্রতর হচ্ছে। শনিবার থেকে উত্তরে অবস্থিত ইন্দোনেশিয়ান হাসপাতালটিতে ইসরায়েলি ড্রোন হামলা চালিয়েছে। তিনি বলেন, ইন্দোনেশিয়ান হাসপাতালটি উত্তরাঞ্চলের অন্যতম প্রধান চিকিৎসা কেন্দ্র। হামলার ফলে এটি পরিষেবার বাইরে থাকার বেঁচে থাকার সম্ভাবনা কমে আসছে।তিনি সতর্ক করে বলেন, এর ফলে হাজার হাজার অসুস্থ ও আহত মানুষ মারা যেতে পারে।
২৪ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।