রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

প্রকাশিত - ১৭ মে, ২০২৫   ০৫:২৭ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে গোল দুটি করে আশিকুর রহমান ও অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। আর তাতেই ফাইনাল নিশ্চিত করে লাল সবুজের প্রতিনিধিরা। এর আগে  অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে পরাজিত করেই শিরোপা জিতেছিল বাংলার ছেলেরা।

শুক্রবার (১৬ মে) ভারতের অরুণাচল প্রদেশের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে মাঠে নামে বাংলাদেশ ও নেপাল। প্রথমার্ধে দুই দলের লড়াইটা সমান সমানই ছিল। ১৭ মিনিটেই এগিয়ে যেতে পারত নেপাল। কিন্তু বাংলাদেশের গোলকিপার ইসমাইল হোসেন দারুণ প্রচেষ্টায় তেমন কিছু হয়নি।

২২ মিনিটে পাল্টা আক্রমণ থেকে প্রতিপক্ষ গোলমুখে ভয় ধরিয়েও জাল খুঁজে পায়নি বাংলাদেশের রিফাত কাজী। মাঝমাঠ থেকে অধিনায়ক নাজমুল হুদার বাড়িয়ে দেওয়া বল ধরে অরক্ষিত রক্ষণ পেয়েও গোলকিপারকে পরাস্ত করতে পারেননি বাংলাদেশের এই ফরোয়ার্ড।

৩৩ মিনিটে মোরশেদ আলীর ফ্রি-কিক গোলপোস্টের পাশ দিয়ে চলে যায়। এর ঠিক তিন মিনিট পর নাজমুলের লং শট রুখে দেন নেপালের গোলকিপার ভক্ত বাহাদুর। আক্রমণ পাল্টা আক্রমণ হলেও প্রথমার্ধের খেলা ছিল গোলশূন্য।

দ্বিতীয়ার্ধেও কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। তবে শেষ ৪৫ মিনিটে বাংলাদেশ প্রথমার্ধের চেয়ে বেশি সুযোগ তৈরি করেছে। ৫৬ মিনিটে মোরশেদের কর্নার থেকে উড়ে আসা বলে হেড নেন মিঠু চৌধুরী। কিন্তু নেপালের এক খেলোয়াড় পোস্টের নিচ থেকে বলটা বিপদমুক্ত করেন। ৬০ থেকে ৬৬ মিনিটের মধ্যে আরও দুটি আশা জাগানিয়া আক্রমণ শানায় বাংলাদেশ। তা থেকে গোল আসেনি।

৭৩ মিনিটে আশিকুর রহমানের গোলে লিড নেয় গোলাম রব্বানী ছোটনের দল। বাম দিক থেকে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের কর্নারে হেড দিয়ে গোল করেন আশিকুর রহমান। ৮০ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয় নাজমুল হুদা ফয়সালের গোলে।

বদলি মানিক ডান দিক দিয়ে নেপালের এক ডিফেন্ডারকে কাটিয়ে বল নিয়ে ঢুকে পড়েন। সামনে গোলরক্ষক একা থাকলেও আরো অরক্ষিত থাকা ফয়সালের সামনে বল ঠেলে দেন মানিক। কোনো ভুল করেননি অধিনায়ক। ঠান্ডা মাথায় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

দুই গোলে লিড নেওয়ার পর বাংলাদেশ রক্ষণে শক্তি বাড়ায়। তাতে বাংলাদেশের রক্ষণে চাপ তৈরি করে নেপাল। ৮৭ মিনিটে নেপালের সুজন দাঙ্গল গোল করে ব্যবধান কমান। সন্ধ্যায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও মালদ্বীপ। এ ম্যাচের জয়ী দলের বিপক্ষেই আগামী রোববার ফাইনাল খেলবে বাংলাদেশ।
২৪ ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।