রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ বছর পর লাল গালিচায় দ্যুতি ছড়ালেন অ্যাঞ্জেলিনা জোলি

প্রকাশিত - ১৭ মে, ২০২৫   ০৫:১৬ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : জমে উঠেছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘কান চলচ্চিত্র উৎসব’। গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে এর ৭৮তম আসর। আর সেখানেই দীর্ঘ ১৪ বছর পর প্রত্যাবর্তন ঘটল হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলির, হাঁটলেন লাল গালিচায়, চমকে দিলেন সবাইকে। শুক্রবার (১৬ মে) নির্মাতা আরি অ্যাস্টার পরিচালিত ওয়েস্টার্ন ভৌতিক সিনেমা ‘এডিংটন’র প্রিমিয়ার উপলক্ষ্যে উপস্থিত হয়েছিলেন এই হলিউড নায়িকা।

 এবারের উৎসবে মূল প্রতিযোগিতা বিভাগের ছবি ‘এডিংটন’। প্রিমিয়ারে এর প্রধান অভিনয়শিল্পী পেড্রো প্যাসক্যাল, হোয়াকিন ফিনিক্স, অস্টিন বাটলার ও এমা স্টোনের সঙ্গে সম্মানজনক শপার্ড ট্রফির মেরিন বা শুভেচ্ছাদূত হিসেবে লালগালিচায় হাজির হয়েছিলেন জোলি, সঙ্গে নজরকাড়া শুভ্র পোশাকে দ্যুতি ছড়ান।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ভ্যারাইটি জানাচ্ছে, এদিন অভিনেত্রী হাজির হয়েছিলেন এক অপূর্ব চ্যাম্পেইন রঙের অফ-শোল্ডার বাস্টিয়ার গাউনে, যার কাট ছিল হালকা ঘেরযুক্ত ও সূক্ষ্ম সূচিকর্মে সজ্জিত। শপার্ডের হীরার গয়না তার সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তোলে।

তবে অ্যাঞ্জেলিনা জোলির এই প্রত্যাবর্তন শুধু গ্ল্যামারেই নয়, ইতিহাসেও অনন্য। ২০০৮ সালে শেষবারের মতো এই লাল গালিচায় হেঁটেছিলেন অ্যাঞ্জেলিনা জোলি, তা-ও ছিলেন তার যমজ সন্তান নক্স ও ভিভিয়েনকে গর্ভে ধারণ করে। তখন তার পাশে ছিলেন ব্র্যাড পিট, আর পরেছিলেন তিনি ফরাসি ব্র্যান্ড জেরার দারে-র ডিজাইন করা একটি পিস্টাচিও-সবুজ গাউন।
২৪ ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।