রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ দলকে পাকিস্তান সফরের অনুমতি

প্রকাশিত - ১৫ মে, ২০২৫   ০৫:০১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : পূর্বনির্ধারিত সূচি বদলে নতুন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পাঠিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে বিসিবি অপেক্ষায় ছিল বাংলাদেশ সরকারের অনুমতির। অবশেষে তাও মিলে গেল। বৃ্হস্পতিবার (১৫ মে) বিকেলে বিসিবির একটি সূত্র অনুমতি পাওয়ার বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছে। সূত্রটি জানিয়েছে, ‘‘সরকার অনুমতি দিয়েছে। এখন শুধু আনুষ্ঠানিকভাবে চিঠি পাওয়া বাকি।’’

আগের সূচি অনুযায়ী ফয়সালাবাদে ২৫ মে হওয়ার কথা ছিল সিরিজের প্রথম ম্যাচ। সংশোধিত সূচি অনুসারে, দুই দিন পিছিয়ে সিরিজ শুরু হবে ২৭ মে থেকে। মূলত পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সংশোধিত সূচির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় বাংলাদেশ সিরিজের সূচি পরিবর্তন করেছে পিসিবি। নতুন সূচিতে যেদিন পিএসএল ফাইনাল, সেদিনই বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা ফয়সালাবাদে।

নতুন সূচি অনুযায়ী, সিরিজের প্রথম তিন ম্যাচ ২৭, ২৯ এবং ১ জুন ফয়সালাবাদে। চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে সিরিজের শেষ দুই ম্যাচ ৩ এবং ৫ জুন লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এখন বিসিবি সায় দিলেই সিরিজ সূচি চূড়ান্ত করা হবে।

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সংশোধিত সূচি-    

২৭ মে- ১ম টি-টোয়েন্টি, ইকবাল স্টেডিয়াম, ফয়সালাবাদ
২৯ মে- ২য় টি-টোয়েন্টি, ইকবাল স্টেডিয়াম, ফয়সালাবাদ
১ জুন- ৩য় টি-টোয়েন্টি, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
৩ জুন- ৪র্থ টি-টোয়েন্টি, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
৫ জুন- ৫ম টি-টোয়েন্টি, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর।
২৪ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।