রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

কানের লাল গালিচায় ‘নগ্ন’ পোশাক নিষিদ্ধ

প্রকাশিত - ১৫ মে, ২০২৫   ০৪:৪৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ফ্রান্সের দক্ষিণ-পূর্ব অঞ্চলের শহর কানে বসেছে চলচ্চিত্রজগতের সম্মানজনক অন্যতম আসর কান চলচ্চিত্র উৎসব। এ আসরের আলোচিত অংশ রেড কার্পেট বা লাল গালিচা। বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেত্রীরা যেমন অদ্ভুত পোশাক পরেন, তেমনি খোলামেলা পোশাকেও এই লাল গালিচায় হেঁটে থাকেন। সাধারণত, চিত্রগ্রাহকদের নজর কাড়তে এ ধরনের পোশাক পরে থাকেন তারা।   

তবে ৭৮তম এই আসরে পোশাক নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছেন কান কর্তৃপক্ষ। নগ্নতা এবং ট্রেন পোশাককে নিষিদ্ধ করেছেন। গত ১২ মে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এজন্য বিপাকে পড়েছেন অনেক অভিনেত্রী। অস্কারজয়ী অভিনেত্রী হ্যালি বেরি কানের জন্য তৈরি পোশাকটি পরতে পারেননি। খবর রয়টার্সের।

কান কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, যে নতুন ড্রেস কোড অনুসরণ করবেন না, তাকে রেড কার্পেটে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।কানের এই আসরে ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশের নেতৃত্বাধীন জুরি টিমে রয়েছেন আটজন। তার মধ্যে একজন হলেন অভিনেত্রী হ্যালি বেরি। তাকেও তার পোশাকটি পরার অনুমতি দেননি। হ্যালি বেরি বলেন, “আমার কাছে চমৎকার একটি পোশাক ছিল। এটি তৈরি করেছেন গৌরব গুপ্তা (ভারতীয়)। কিন্তু পোশাকটি পরতে পারছি না। কারণ ট্রেনটি অনেক বড়।”

নগ্ন পোশাক ছাড়াও ট্রেন পোশাক পরিধানে নিষেধাজ্ঞা এসেছে। ট্রেন  পোশাক বলতে পোশাকের পিছনের দীর্ঘ অংশকে বোঝায়। যা পরিধানকারীর পিছনে চলে যায়। এ ধরনের পোশাক পরিধানকারীকে ধীরে হাঁটতে হয়। ফলে লাল গালিচায় জ্যাম তৈরি হয়।

শালীনতা বজায় রাখতে ‘নগ্নতাকে’ পরিহার করার সিদ্ধান্ত নিয়েছেন কান কর্তৃপক্ষ। আর অভিনেত্রী হ্যালি বেরি একটিকে ‘ভালো সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেছেন।দ্য নিউ ইর্য়ক টাইমস জানিয়েছে, কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর জন্য নতুন ড্রেস কোড প্রণয়ন করা হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, শালীনতার জন্য রেড কার্পেটের পাশাপাশি উৎসবের যেকোনো স্থানে নগ্নতা নিষিদ্ধ।

পৃথিবীর অন্যতম বড় এ উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে ২২টি সিনেমা লড়ছে। বাংলাদেশের ‘আলী’ সিনেমাও এ উৎসবে প্রদর্শিত হবে। তবে আদনান আল রাজীব নির্মিত এই চলচ্চিত্র স্বল্পদৈর্ঘ্য বিভাগে লড়বে। গত ১৩ মে কান চলচ্চিত্র উৎসেবর পর্দা উঠেছে, চলবে ২৪ মে পর্যন্ত।
২৪ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।