২৪ঘণ্টা অনলাইন : কাতারের সঙ্গে ২৪৩ দশমিক ৫ বিলিয়ন ডলারের চুক্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার দোহায় সফরের সময় কাতারের আমির শেইখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে এ চুক্তি স্বাক্ষর করেন তিনি। এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির মধ্যে স্বাক্ষরিত চুক্তিগুলোর মাধ্যমে ‘কমপক্ষে ১ দশমিক ২ ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক বিনিময় হবে।’বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের মধ্যে ২৪৩ দশমিক ৫ ডলারের অর্থনৈতিক চুক্তি করা হয়েছে। এর মধ্যে রয়েছে কাতার এয়ারওয়েজের বোয়িং বিমান কেনা, অস্ত্র সরবরাহ এবং প্রাকৃতিক গ্যাস ও কোয়ান্টাম প্রযুক্তি সম্পর্কিত চুক্তি।
এতে আরো বলা হয়েছে, আল উদেইদ বিমান ঘাঁটিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও কাতারের যৌথ বিনিয়োগ, বিমান প্রতিরক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা সম্পর্কিত ভবিষ্যতের প্রতিরক্ষা সক্ষমতাসহ ৩৮ বিলিয়ন ডলারেরও বেশি সম্ভাব্য বিনিয়োগের রূপরেখা তৈরির একটি ইচ্ছা পোষণ করে একটি বিবৃতিতে স্বাক্ষর করেছে দুই দেশ।
আল-জাজিরা জানিয়েছে, কাতার এয়ারওয়েজ বোয়িং ও জিই অ্যারোস্পেসের সাথে ২১০টি আমেরিকান নির্মিত বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার এবং জিই অ্যারোস্পেস ইঞ্জিনচালিত ৭৭৭এক্স বিমান অর্জনের জন্য চুক্তি করেছে। এই চুক্তির মূল্য ৯৬ বিলিয়ন ডলার। কাতার মার্কিন প্রতিরক্ষা সংস্থা রেথিয়নের কাছ থেকে ‘কাউন্টার-ড্রোন’ কিনবে. যার মূল্য ১ বিলিয়ন ডলার। এছাড়া জেনারেল অ্যাটমিক্সের কাছ থেকে এমকিউ-৯বি ড্রোন কিনবে কাতার, যার মূল্য ২ বিলিয়ন ডলার।
২৪ঘণ্টা/এআর
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।