২৪ঘণ্টা অনলাইন : চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়াই রাজশাহী মহানগরসহ জেলার নয়টি উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লার ফার্মেসিসহ মুদি দোকানেও এখন অবাধে বিক্রি হচ্ছে বিভিন্ন রোগের ওষুধ। অবাধে বিক্রির তালিকায় জ্বর, ব্যাথানাশক, গ্যাস্টিক, সর্দি-কাশি, ভিটামিন ও ডায়রিয়ার ওষুধ উল্লেখযোগ্য। অনুসন্ধানে জানা যায়, এসব দোকানে নিষিদ্ধ যৌন উত্তেজকসহ বিভিন্ন ওষুধও বিক্রি করছে।
অসাধু ব্যবসায়ী চক্র দোকানগুলোতে যাতে চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অবাধে ওষুধ বিক্রি করতে না পারে, সংশ্লিষ্ট প্রশাসন ও যথাযথ কর্তৃপক্ষের বিশেষ নজরদারির আহবান জানিয়েছেন এলাকার বিশিষ্টজনেরা। অপরদিকে দোকানিদের সঙ্গে কথা হলে তারা জানান, মানুষের সবসময় প্রয়োজন হয় এমন কিছু ওষুধ আমরা তাদের উপকারের জন্য কিনে এনে রাখি। যাতে প্রাথমিকভাবে রোগী ওষুধটি হাতের নাগালে পায়। তারা বলেন, নিয়ম আছে কিনা তা আমরা জানি না। আমাদের আগেও এলাকায় যাদের দোকান ছিল তারাও এভাবেই ওষুধ বিক্রি করতেন।
রাজশাহীর সিভিল সার্জন ডা. এস,আই,এম রাজিউল করিম বলেন, ‘মুদি দোকান বা অন্যান্য দোকানে ওষুধ বিক্রি করার কোনো সুযোগ নেই। এটা অনিয়ম। বিষয়টি আমাদের অধীনে নয়, ঔষধ প্রশাসন অধিদপ্তরের অধীন।’ওষুধ প্রশাসনের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ঔষধ তত্ত্বাবধায়ক মো. শরিফুল ইসলাম বলেন, পাড়া-মহল্লার দোকানে ওষুধ বিক্রি করা সম্পূর্ণ বেআইনি। এটি শাস্তিযোগ্য অপরাধ। বৈধভাবে ওষুধের ব্যবসা করতে চাইলে অবশ্যই ড্রাগ লাইসেন্স থাকতে হবে। ড্রাগ লাইসেন্সের সার্বিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে থাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ ঔষধ প্রশাসন অধিদপ্তর। তিনি বলেন, আমাদের জনবলের সীমাবদ্ধতা রয়েছে। ইতিমধ্যেই ড্রাগ লাইসেন্স না নিয়ে ওষুধ বিক্রি করায় কয়েকটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। তারপরও নির্দিষ্টভাবে কোন দোকানে ওষুধ বিক্রি হয় সেই তথ্য পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এই কর্মকর্তা।
২৪ঘণ্টা/এআর
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।