জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’ সিনেমা এবারের ঈদে মুক্তি পেয়েছে। প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই সিনেমাটি দর্শকদের মাঝে বেশ ইতিবাচক সাড়া পেয়েছে। এবার ছোট পর্দার অভিনেত্রী ফারিয়া শাহরিন ‘জংলি’ সিনেমা দেখার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অভিমত ব্যক্ত করেছেন।
পোস্ট দিয়ে ফারিয়া শাহরিন লিখেছেন, ‘সিয়াম আহমেদ এখন থেকে আমাকে আপনার একজন ভক্ত হিসেবে গণ্য করতে পারেন। এইমাত্র ‘জংলি’ সিনেমাটা দেখা শেষ করলাম। বিশ্বাস করুন, এটা নিঃসন্দেহে আপনার সেরা অভিনয়।’
তার কথায়, ‘আপনি এই সিনেমাটির জন্য সত্যিই অনেক কঠোর পরিশ্রম করেছেন। আপনি স্বমহিমায় ফিরে এসেছেন প্রিয়, আপনাকে অভিনন্দন। আর ছোট্ট মেয়েটা সে তো আমার হৃদয় কেড়ে নিয়েছে, তার অভিনয় ছিল অসাধারণ সে খুবই আদুরে।’
এরপর বলেন, ‘ঈদের প্রথম দেখা সিনেমা যা দেখার মত ছিল, এত কান্না করেছি মেকআপ নষ্ট হয়ে গেছে।’ পোস্টের সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।