রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

আকাশসীমা উন্মুক্ত করে দিয়েছে পাকিস্তান

প্রকাশিত - ১০ মে, ২০২৫   ০৪:২২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : সব ধরনের ফ্লাইটের জন্য আকাশপথ উন্মুক্ত করেছে পাকিস্তান। ভারতের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরপরই এক বিবৃতিতে এই ঘোষণা দেয় দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ। শনিবার (১০ মে) সন্ধ্যায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়ার কথা জানিয়েছে পাকিস্তান ও ভারত। পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) জানিয়েছে, সব ধরনের ফ্লাইটের জন্য পাকিস্তানের আকাশসীমা পুরোপুরি প্রস্তুত করা হয়েছে।তাদের বিবৃতিতে জানানো হয়েছে, দেশের সব বিমানবন্দর স্বাভাবিক ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুত রয়েছে।

গত কয়েকদিন হামলা পাল্টা হামলার ধারাবাহিকতায় শনিবার (১০ মে) ভোরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানের অন্তত তিনটি সামরিক বিমান ঘাঁটিতে পরপর কয়েকটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এ হামলার পর ভারতে ‘অপারেশ বুনিয়ানুন মারসুস’ নামে অভিযান শুরু করে পাকিস্তান। এর জেরে পাকিস্তান জরুরি ভিত্তিতে বেসামরিক ও বাণিজ্যিক সব ফ্লাইটের জন্য দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে।ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের পহেলগামে বন্দুক হামলার জন্য পাকিস্তানকে দোষারোপ করে ভারত। ইসলামাবাদ এই অভিযোগ নাকচ করে। এরপরও নয়াদিল্লি ও ইসলামাবাদের পাল্টা পদক্ষেপ উত্তেজনা বাড়তে থাকে।

এই পরিস্থিতিতে গত মঙ্গলবার (৬ মে) দিবাগত মধ্যরাতে আজাদ কাশ্মীর ও পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বিভিন্ন জায়গায় ব্যাপক বিমান হামলা চালায় ভারত। ওই অভিযানের নাম দেয়া হয় ‘অপরারেশন সিঁদুর’।হামলায় কয়েক ডজন বেসামরিক নাগরিক হতাহত হওয়ার পাশাপাশি বেশ ক্ষয়ক্ষতি হয়েয়েছে। তাৎক্ষণিক প্রতিরোধের অংশ হিসেবে পাকিস্তানি বাহিনী যুদ্ধবিমান দিয়ে হামলা প্রতিহতের চেষ্টা চালায়।এ সময় ভারতের পাঁচটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয় বলে দাবি ইসলামাবাদের। এছাড়া বেশ কয়েকজন ভারতীয় নাগরিক হতাহত হয়।

এরপর থেকে প্রতিবেশী দুই দেশের বাহিনীর মধ্যে হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে। হামলায় ব্যবহার করা হচ্ছে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ও ড্রোন। সামরিক ও বেসামরিক মিলিয়ে কয়েকশ মানুষ হতাহতের পাশাপাশি উভয় পক্ষের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার (১০ মে) হামলার কয়েক ঘণ্টা পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যা কিছুক্ষণ পরই উভয় পক্ষ নিশ্চিত করে।  
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।