২৪ ঘণ্টা অনলাইন : পটুয়াখালীর বাউফলের লোহালিয়া নদীর উপর বগা সেতু নির্মাণের দাবিতে ঢাকার প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। "বগা সেতু বাস্তবায়ন পরিষদ"-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হয়, যাতে দ্রুত সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়।মানববন্ধনে বাউফলসহ আশপাশের চারটি উপজেলার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের কথা তুলে ধরে বক্তারা বলেন, “একটি সেতু এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা, ব্যবসা-বাণিজ্য এবং চিকিৎসাসেবাসহ সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে মুখ্য ভূমিকা রাখতে পারে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগা সেতু বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন। এতে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাউফল উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার এ কে এম ফারুক তালুকদার, বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, জিয়া পরিষদের আহ্বায়ক আনিসুর রহমান আনিস, পরিষদের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রুমান, দাসপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম চৌধুরী, বাউফল ইউনিয়ন বিএনপির সভাপতি জি এম ফারুক হোসেন এবং বিশিষ্ট ব্যবসায়ী মো. হেলাল উদ্দিন, ইউনুস চৌধুরী ও রমিজ উদ্দিন হাওলাদার।মানববন্ধনটি সঞ্চালনা করেন মারুফ আল মুজাহিদ। বক্তারা বগা সেতুর দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান এবং সরকারের প্রতি অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
২৪ ঘণ্টা /এআর
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।