রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ণিমার রায়ে জিততে পারেন ১৫ লাখ টাকা!

প্রকাশিত - ০৮ মে, ২০২৫   ০৫:২৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ঢাকাই সিনেমার গ্ল্যামারাস নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। একসময় নিয়মিত রুপালি পর্দায় দর্শকদের মাতিয়েছেন, এখন তাকে সেভাবে আর দেখা যায় না। এবার ভিন্ন ভূমিকায় ফিরছেন পূর্ণিমা। অর্থাৎ একটি কুকিং রিয়েলিটি শোয়ের বিচারকের আসনে দেখা যাবে তাকে। বিচারক হিসেবে তার সঙ্গে আরো থাকবেন— নাঈম আশরাফ ও রাহিমা সুলতানা রীতা।

মাছরাঙা টেলিভিশনে প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচারিত হচ্ছে জনপ্রিয় কুকিং রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’র অষ্টম সিজন। সারা দেশ থেকে অডিশনের মাধ্যমে বাছাইকৃত সেরা ২০ জন প্রতিযোগীকে নিয়ে চলছে স্টুডিও রাউন্ড।

এই রাউন্ডে প্রতিযোগীদের রান্নার দক্ষতা ছাড়াও মূল্যায়ন করা হচ্ছে পরিবেশনা, উপস্থাপনা, বাচনভঙ্গি, ব্যক্তিত্ব, বিক্রয় কৌশল, নেতৃত্ব, খাবারের ব্যবসা পরিচালনার ক্ষমতা এবং বিভিন্ন পরিস্থিতিতে তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও দক্ষতা প্রয়োগের সক্ষমতা। এসব গুণের ভিত্তিতেই নির্বাচিত হবেন ‘সেরা রাঁধুনী’র নতুন সিজনের বিজয়ী।

এ প্রতিযোগিতায় বিজয়ী পাবেন ১৫ লাখ টাকা। প্রথম রানারআপের জন্য রয়েছে ১০ লাখ এবং দ্বিতীয় রানারআপ পাবেন ৫ লাখ টাকা। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন মৌসুমী মৌ এবং প্রযোজনা করেছেন অজয় পোদ্দার।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।