রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

৮-৯ মাস খুব কষ্ট পেয়েছি : দীপিকা

প্রকাশিত - ০৭ মে, ২০২৫   ০৫:২৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : কন্যা দুয়া পাড়ুকোন সিংহের ছবি এখনও প্রকাশ্যে আনেননি দীপিকা। অন্তঃসত্ত্বা অবস্থার অভিজ্ঞতা নিয়েও তিনি কখনওই মুখ খোলেননি। তবে এ বার এক সাক্ষাৎকারে দীপিকা জানালেন, তাঁর গর্ভাবস্থা বেশ জটিল ছিল।

গত বছর ফেব্রুয়ারি মাসে দীপিকা ও রণবীর ঘোষণা করেছিলেন, কোলে আসছে নতুন সদস্য। ৮ সেপ্টেম্বর জন্ম নেয় দুয়া। দীপিকা বলেছেন, “সন্তান জন্ম দেওয়ার আগের ৮-৯ মাস আমাকে খুব কষ্ট পেতে হয়েছিল।” তবে কী বিষয়ে জটিলতা তৈরি হয়েছিল, সে বিষয়ে কিছু বলেননি অভিনেত্রী। সন্তানের নামকরণ নিয়েও বিস্তর ভেবেছিলেন দীপিকা ও রণবীর। অভিনেত্রী বলেছেন, “জন্মের পরে শিশুকে কোলে নেব, তাকে এই পৃথিবীটা দেখতে দেব। ওর ব্যক্তিত্বের কিছুটা বৃদ্ধি হবে। এই বিষয়গুলো আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।”

একদিন হঠাৎ মধ্যরাতে শুটিং করার সময়ে রণবীর জানতে চান, দুয়া নামটি কেমন? নাম পছন্দ হয়ে যায় দীপিকার। কবিতা ও সঙ্গীতের থেকে অনুপ্রাণিত হয়ে এই নাম রাখা হয়েছে বলে জানান অভিনেত্রী। তাঁর কথায়, “আমাদের কাছে ও (দুয়া) কতটা গুরুত্বপূর্ণ তা বোঝানোর জন্য এই নামটিই যথাযথ।”

মানসিক স্বাস্থ্য নিয়ে আগেও কথা বলেছেন দীপিকা। দুয়ার জন্মের পরে কেমন ছিল তাঁর মানসিক স্বাস্থ্য? এই প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, এই সময়ে তিনি ঠিকই ছিলেন। অন্তঃসত্ত্বা অবস্থায় অনেকেই নিয়মিত তাঁর খোঁজ নিতেন। এই বিষয়ে দীপিকার বক্তব্য, “আমি সত্যিই সৌভাগ্যবতী কিছু মানুষকে আমার জীবনে পেয়েছি। যে কোনও প্রয়োজনে ওঁদের পাশে পাওয়া যায়।” দীপিকা ও রণবীর তাঁদের কন্যার এক জোড়া পায়ের ছবি ভাগ করেছিলেন সমাজমাধ্যমে। অনুরাগীরা অপেক্ষা করে আছেন, কবে একরত্তির মুখ প্রকাশ্যে আনবেন তারকা দম্পতি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।