রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের হয়ে খেলার ফিফার অনুমতি পেলেন শমিত সোম

প্রকাশিত - ০৬ মে, ২০২৫   ০৫:১৭ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : হামজা চৌধুরীর পর এবার বাংলাদেশের ফুটবলে আসছেন শমিত সোম। বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার জন্য বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার অনুমোদন পেয়েছেন কানাডা প্রবাসী শমিত।

মঙ্গলবার, ৬ মে তাকে ফিফার ডিসেপ্লিনারি কমিটি এ ক্লিয়ারেন্স দিয়েছে। এর ফলে আগামী মাসের ১০ তারিখ হোমগ্রাউন্ডে অনুষ্ঠিত হতে যাওয়া সিঙ্গাপুরের সঙ্গে ম্যাচেই অভিষেক হতে পারে এই তরুণের। এর আগে, চলতি মাসের ১ তারিখ কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পান তিনি। সোমবার (৫ মে) বাংলাদেশের পাসপোর্ট হাতে পান।

বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেতে শমিতের পরের ধাপ ছিল ফিফার ডিসেপ্লিনারি কমিটির অনুমোদন। এবার এটিও পেয়ে গেলেন এই প্রবাসী বাংলাদেশী।

এদিকে, কানাডিয়ান প্রিমিয়ার লিগের সপ্তাহসেরার দলে জায়গা করে নিয়েছেন শমিত সোম। কাভালরির হয়ে গত ম্যাচেই প্রথমবারের মতো অধিনায়কের আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন তিনি। পুরো সময় সামলেছেন সেন্ট্রাল মিড ফিল্ড।

সেই ম্যাচে গোল বা অ্যাসিস্ট না পেলেও ছিলেন দুর্দান্ত। ইয়র্ক ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে জয়ের দিনে তার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মত। কাভালরির দাপুটে পারফরম্যান্সের ভিত গড়ে দিয়েছিল বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান প্রবাসী এই ফুটবলার। সে কারণেই শমিত জায়গা করে নিয়েছেন এই সপ্তাহের কানাডিয়ান প্রিমিয়ার লিগের সেরা একাদশে।
২৪ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।